ই-পেপার জনগণের সংবাদ ২৪ - এপ্রিল ২০, ২০২৬, ১১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১১:৪৪ এ.এম
এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু হতে যাচ্ছে আগামীকাল, পরীক্ষার্থীদের দেয়া হয়েছে ১৪ নির্দেশনা
অনলাইন ডেস্ক:
এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১৪ টি নির্দেশনার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে আগামীকাল ২১ এপ্রিল ২০২৬ সালের পরীক্ষা পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত।১.পরীক্ষার ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে।
২.প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে
৩.বহুনির্বাচনী এবং রচনা মূলক প্রশ্নের মধ্যে কোন বিরতি থাকবেনা। ৪.শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে এক সপ্তাহ পূর্বে এডমিট কার্ড সংগ্রহ করবে
৫.
শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
৬.
পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর (OMR) ফরমে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭.
পরীক্ষার্থীকে রচনা মূলক, বহুনির্বাচনীয় সৃজনশীল বিষয় সমূহের পাশ করতে হবে
৮.পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
৯.
পরীক্ষা শুরু হওয়ার ৭ দিন পূর্বে এডমিট কার্ড না দেওয়া হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে
১০.
পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
১১.
পরীক্ষার কেন্দ্র সচিব বাদে অন্য কেউ মুঠোফোন ব্যবহার করতে পারবে না
১২.
সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।
১৩.
ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১৪.
পরীক্ষার ফলাফল প্রকাশের ৭ (সাত) দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে দৈনিক পত্রিকা ও ওয়েবসাইটে সময় বিস্তারিত
জানিয়ে দেয়া হবে
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, শিক্ষা ক্ষেত্রে নতুন
Copyright © 2026 জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24. All rights reserved.