নিজস্ব প্রতিবেদক: নূরে-ই- ইলাহি
পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজসেবা ও মানবকল্যাণের প্রত্যয়কে সামনে রেখে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জে.টি.আই.টি ফাউন্ডেশন। রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক সজল চন্দ্র। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জে.টি.আই.টি ফাউন্ডেশন মানবতার সেবায় নানা সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
এ সময় ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মহিলা বিষয়ক সম্পাদিকা জোবেদা খাতুন, ডা. সুলতানা পারভীন, পরিচালক মোঃ অন্তর মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মোঃ নাজিম উদ্দীন, সজিব হোসাইন, ইমন শেখ, শাহিন মিয়া ও ডা. নাজমা বেগমসহ আরও অনেকে।
ইফতার মাহফিলে বক্তারা রমজানের শিক্ষা ও মানবতার কল্যাণে একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও জে.টি.আই.টি ফাউন্ডেশন সমাজের উন্নয়ন ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রাখবে।