1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলন বিজয় হবেই - মুফতি ফয়জুল করিম চরমোনাই (পীর সাহেব) - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ফেরি থেকে নদীতে ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত যশোরে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা স্বাধীনতা দিবসে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে অব্যবস্থাপনা: নিরাপত্তাহীনতায় অবমাননার অভিযোগ গণহত্যার বিচার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে সরকার: নাহিদ ইসলাম জে.টি.আই.টি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল জে.টি.আই.টি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাত্রদল নেতা ফাহাদকে কুপিয়ে গুরুতর যখন করেছে আওয়ামী লীগ নেতা  প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল, ৫৪ বছর ধরে অবহেলিত,তারেক রহমানের কাছে হাজারো দাবি। শিক্ষার্থীদের পুনঃভর্তি ফি আদায় নিষিদ্ধ: কঠোর অবস্থানে শিক্ষা মন্ত্রণালয় রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, পাবে ৫ কোটি পরিবার

বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলন বিজয় হবেই – মুফতি ফয়জুল করিম চরমোনাই (পীর সাহেব)

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

প্রতিবেদন : মোঃমনির হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন জেলার মত বরিশাল অঞ্চলে নির্বাচনী তৎপরতা ক্রমেই বেরেই চলছে । প্রতিটা প্রার্থীর নির্বাচনী প্রচার প্ররোচনা ভিন্ন রকমের।

রবিবার রাত ৮ টার সময় জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, ইমাম মুয়াজ্জিন ও আলেমদেরকে নিয়ে একটি মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন আলেম ও ইমামগণ বক্তব্য রাখেন,তারা তাদের বক্তব্যে বলেন বিগত বছর বিভিন্ন রাজনৈতিক দলকে আপনারা দেখেছেন ইসলামের জন্য কারো তেমন ভূমিকা ছিলনা, ইসলামের জন্য এবং ইসলামকে রক্ষার্থে সকলে আমাদের যোগ্য প্রার্থী মুফতি ফয়জুল করিমকে ভোট দিবেন,

এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও চরমোনাই পীর সাহেব মুফতী ফয়জুল করিম, তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন – আমি যতই বিভিন্ন স্থানে বক্তব্য বক্তৃতা দেই সেই বক্তব্য বক্তিতা ইসলামের জন্য তেমন কাজে আসবে না। কিন্তু যদি আমি সংসদ সদস্য হয়ে ইসলামের জন্য যদি কোন আইন পাস করতে পারি কথা বলতে পারি।সেটি সেটি ধারা বিভিন্ন ধর্মের মানুষ মুসলিমরা উপকৃত হতে পারবে। জুলাই গণঅভুথ্থানে অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতাকর্মীরা সামনে ছিলেন না, তখনা আমি কাউকে ভয় পাই নাই, আমি আপনাদের গোলাম সামনে ছিলাম।

তিনি আরো বলেন , আমি বিশ্বাস করি আপনারা চিন্তা করতে পারবেন না, বরিশাল ৫ আসনে হাতপাখা বিপুল ভোটে জয়ী হবে,হকের বিজয় হবে। আমি মানুষের দ্বারে দ্বারে আমার জন্য যাই না আপনাদের জন্যই যাই।
তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে উপস্থিত আলেমদের প্রতি ইঙ্গিত করে বলেন যে, এতদিন যারা ক্ষমতার লোভে বা ভয়ে সত্য কথা বলেনি, তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সময় এসেছে। তিনি আলেম সমাজকে ভয়ভীতি উপেক্ষা করে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে থাকার নির্দেশ দেন।
সর্বশেষ দোয়া অনুষ্ঠানের মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host