
নিজস্ব প্রতিবেদক :
বিশ্বে যুদ্ধের কারণে বাংলাদেশের পড়েছে এর ব্যাপক প্রভাব, গ্যাস বিদ্যুৎ তেলের সংকট দেখা দিয়েছে।
দেশে বিদ্যুৎ সাশ্রয় ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল করিম এ সিদ্ধান্তের কথা জানান।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিয়ে বাড়ি সহ কোনো ধরনের প্রতিষ্ঠান বা অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না। বিদ্যুৎ অপচয় রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এছাড়া সরকারি অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। অন্যদিকে, দেশের ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে।
সরকার মনে করছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুতের ওপর চাপ কমবে এবং সামগ্রিকভাবে জ্বালানি ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যানবাহন গুলো কমিয়ে, আনা বলা হয়েছে এবং বিদ্যুতের গাড়ি চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শুল্ক দেওয়া লাগবে না
সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।