1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত; ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা কর না বাড়িয়ে ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা, ‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার বরিশালে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বার্জ-এক্সক্যাভেটরসহ ৬ জন আটক জনগণের ওপর ক্ষমতা প্রদর্শনকারীরা ব্যক্তিরা দলের শত্রু: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন  মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮-এর ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত মাড়ির যত্ন নিতে গিয়ে শরীরে ঢুকছে প্লাস্টিক? ২৪টির বেশি ব্র্যান্ডের টুথপেস্টে মিলল ক্ষতিকর উপাদান! বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরিশালে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ গঠন, সভাপতি পলাশ ও সম্পাদক শাহীন র‍্যাব-৮ এর বিশেষ অভিযানে গাড়ির গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বিশেষ প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসে যাত্রীর ছদ্মবেশে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ৫ কেজি গাজাসহ মোঃ আবু জাফর পেদা (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

​গতকাল বুধবার (০৫ আগস্ট ২০২৬) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর থানাধীন জয়শ্রী/ইহুলাদি টোল প্লাজা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আবু জাফর পটুয়াখালী জেলার দুমকী থানার দক্ষিণ মুরাদিয়া এলাকার মোঃ আব্দুল জলিল পেদার ছেলে।

​র‌্যাব-৮ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নারায়ণগঞ্জ ট্রাভেলস নামের একটি বাসে করে এক ব্যক্তি বিপুল পরিমাণ গাজা নিয়ে বরিশালের দিকে আসছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর বরিশাল সদর কোম্পানীর একটি আভিযানিক দল জয়শ্রী টোল প্লাজার সামনে চেকপোস্ট স্থাপন করে। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে বাসটি টোল প্লাজায় পৌঁছালে তা থামিয়ে তল্লাশি চালানো হয়।

​পরবর্তীতে বাসে যাত্রী সেজে থাকা আবু জাফরকে পিঠে ঝুলানো স্কুলব্যাগসহ নিচে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি ব্যাগে গাজা থাকার কথা স্বীকার করেন। এরপর উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কস্টেপে মোড়ানো ৩টি প্যাকেটে মোট ৫ কেজি গাজা উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত গাজাসহ আসামিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

​র‌্যাব-৮ জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host