1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
জনগণের ওপর ক্ষমতা প্রদর্শনকারীরা ব্যক্তিরা দলের শত্রু: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন  - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা বিনা টাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পেলেন ৫৭ জন ‘টাকা দিয়ে চাকরি হয়েছে প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব’—বিভাগীয় কমিশনার গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন পাদ্রীশিবপুরে মাছের ঘেরে চুরি, তিন লাখ টাকার মাছ উধাও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: বেকারদের কর্মসংস্থা নিশ্চিত, পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনে তারেক রহমান ছাড়া কোন বিকল্প নাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন ১০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার মেহেন্দিগঞ্জে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগ, থানায় এজাহার

জনগণের ওপর ক্ষমতা প্রদর্শনকারীরা ব্যক্তিরা দলের শত্রু: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন 

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

​জনগণের ওপর যারা অহেতুক ক্ষমতা প্রদর্শন করবে, তারা বর্তমান সরকার ও দলের শত্রু বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।

​মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর এলাকায় উপজেলা কৃষকদল আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​তথ্যমন্ত্রী বলেন, “মাটির ওপর দাঁড়িয়ে একমাত্র ক্ষমতার মালিক দেশের জনগণ। আমাদের দেশের অসীম ক্ষমতার মালিক শেখ হাসিনাকেও শেষ পর্যন্ত বিড়ালের মতো পালিয়ে যেতে হয়েছে। এমনকি ভারতের মতো বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী যে তরুণদের অপমান করেছিলেন, শেষ পর্যন্ত সেই তরুণদের দাবির মুখেই তাকে নতি স্বীকার করতে হয়েছে। অতএব, সাধারণ মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা কিংবা তেলাপোকা-ছাড়পোকা মনে করার মতো ঔদ্ধত্য যেসব রাজনৈতিক নেতাকর্মী দেখাবে, তারা মূলত জনগণের ও দলের শত্রু।”

​দলীয় শৃঙ্খলার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “ধানের শীষ ও শহীদ জিয়া পরিবারের হাতে যখন শাসনক্ষমতা আসে, তখন ক্ষমতার কোনো অপব্যবহার শীর্ষ পর্যায় থেকে হয় না। কিন্তু তৃণমূল পর্যায়ে কেউ যদি ভুলব্রান্তি করে, তার দায়ভার দলের ওপর পড়ে। সুবিধাবাদী ও দায়িত্বহীন নেতাকর্মীদের বিষয়ে আমাদের সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে। দলের ভেতরে কেউ যেন কোনো অপকর্মের সুযোগ না পায়। ভালো ব্যবহারের পাশাপাশি সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে অপরাধীদের আইনের আওতায় আনা যায়। দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।”

​উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন সারির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

দিনব্যাপী একাধিক কর্মসূচি:

একই দিনে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং তরুণ সমাজকে খেলাধুলার দিকে উৎসাহিত করতে গৌরনদীতে একাধিক কর্মসূচিতে অংশ নেন তথ্যমন্ত্রী। গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন তিনি। এসময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও ক্যাম্পাস প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন।

​পরবর্তী সময়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এডিপি-২০২৬ এর অর্থায়নে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, গাছের চারা এবং ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ী কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host