1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ​মা ইলিশ রক্ষায় অসহায় প্রশাসন: মেঘনায় বিএনপি নেতাদের আশ্রয়ে চলছে নিধন উৎসব, হামলার মুখে আইনশৃঙ্খলা বাহিনী চাঁদপাশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু ​হিজলা-মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপে উদার অনুদান: গিয়াস উদ্দিন দীপেনের চমৎকার ব্যবস্থাপনায় সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি শংকর মঠ পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার ​বরিশালে দেশবন্ধু সমিতির তহবিল আত্মসাতের অভিযোগে সাবেক ম্যানেজার গ্রেপ্তার ​বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণের অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, আহত অধ্যক্ষ উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে হিরশিৎ ও সঞ্জিত মন্ডল নামের দুই আওয়ামী লীগ নেতা।। পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌপরিবহন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই রায় বাস্তবায়ন করা হয়। সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যম ‘আজেল নিউজ’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
​মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি নাগরিক হলেন নজরুল ইসলাম আবদুল বশীর এবং সিতি আক্তার।
​সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের সময় নিরাপত্তা বাহিনী তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। পরবর্তীতে একটি বিস্তারিত তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়।
​দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরবর্তীতে সৌদি আরবের উচ্চপদস্থ কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন লাভের পর গতকাল এই রায় কার্যকর করা হয়। তবে ঠিক কোন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের জন্য এই চরম দণ্ডাদেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
​মৃত্যুদণ্ড বাস্তবায়নের পর দেওয়া এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পবিত্র স্থানগুলোর মর্যাদা অক্ষুণ্ন রাখার ওপর সর্বোচ্চ জোর দিয়েছে। বিবৃতিতে বলা হয়,
​পবিত্র স্থান ও মসজিদগুলোর নিরাপত্তা ও পবিত্রতা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ধর্মীয় আইন বাস্তবায়নে সৌদি সরকার সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ন করে এমন যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host