
নিজস্ব প্রতিবেদক
দৈনিক বরিশাল বার্তা পত্রিকার সম্মানিত সম্পাদক, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক ও ‘সাদা মনের মানুষ’ আলহাজ্ব নুরুল আমিন-এর শুভ জন্মদিন উপলক্ষে দৈনিক বরিশাল বার্তা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
জন্মদিন উপলক্ষে এক আয়োজনে পত্রিকাটির সর্বস্তরের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এসময় পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতিতে সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন-এর সুদৃঢ় নেতৃত্ব এবং অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
উপস্থিত ব্যক্তিবর্গ তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং শুভ কামনা জানিয়ে বলেন, সমাজসেবা ও রাজনীতির পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একজন সাদা মনের মানুষ হিসেবে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় উন্নয়নে তাঁর অবদান প্রশংসনীয়।
ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে আলহাজ্ব নুরুল আমিন দৈনিক বরিশাল বার্তা পরিবারের সদস্যসহ শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।