1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বরিশালে বিএমপির বিশেষ অভিযান, মাদক ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২৮ - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ​মা ইলিশ রক্ষায় অসহায় প্রশাসন: মেঘনায় বিএনপি নেতাদের আশ্রয়ে চলছে নিধন উৎসব, হামলার মুখে আইনশৃঙ্খলা বাহিনী চাঁদপাশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু ​হিজলা-মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপে উদার অনুদান: গিয়াস উদ্দিন দীপেনের চমৎকার ব্যবস্থাপনায় সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি শংকর মঠ পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার ​বরিশালে দেশবন্ধু সমিতির তহবিল আত্মসাতের অভিযোগে সাবেক ম্যানেজার গ্রেপ্তার ​বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণের অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, আহত অধ্যক্ষ উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে হিরশিৎ ও সঞ্জিত মন্ডল নামের দুই আওয়ামী লীগ নেতা।। পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌপরিবহন

বরিশালে বিএমপির বিশেষ অভিযান, মাদক ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২৮

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর চারটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে দুই কেজি গাঁজাসহ বিভিন্ন অভিযোগে মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, কমিশনারের নির্দেশনায় গত ১৩ অক্টোবরের আগের ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে বিএমপির চারটি থানা ও ডিবির একাধিক দল অংশ নেয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে দুই কেজি  গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত একজন আসামি, নিয়মিত মামলার এজাহারভুক্ত পাঁচজন এবং অন্যান্য অপরাধ ও আইনি প্রক্রিয়ায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বরিশাল মহানগর অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে।

সব মিলিয়ে গত ২৪ ঘণ্টার অভিযানে ২৮ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে পুলিশ।

বিএমপি জানিয়েছে, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক কারবার নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host