1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
এ বছর কমলো অর্ধেকেরও নিচে জিপিএ-৫ - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
গণহত্যার বিচার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে সরকার: নাহিদ ইসলাম জে.টি.আই.টি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল জে.টি.আই.টি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাত্রদল নেতা ফাহাদকে কুপিয়ে গুরুতর যখন করেছে আওয়ামী লীগ নেতা  প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল, ৫৪ বছর ধরে অবহেলিত,তারেক রহমানের কাছে হাজারো দাবি। শিক্ষার্থীদের পুনঃভর্তি ফি আদায় নিষিদ্ধ: কঠোর অবস্থানে শিক্ষা মন্ত্রণালয় রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, পাবে ৫ কোটি পরিবার শিক্ষা খাতে আমূল পরিবর্তনের রূপরেখা আবু হেনা রাজ্জাকি ড.ইউনুস কে নিয়ে যা বললেন,নির্বাচনের আর মাত্র একদিন বাকি ইসি মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে

এ বছর কমলো অর্ধেকেরও নিচে জিপিএ-৫

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

এবার সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

বৃহস্পতিবার সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়।

তবে এ পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন সোয়া ১২ লাখেরও কিছু বেশি শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host