1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
৪৪তম বিসিএস: চাকরি পাচ্ছেন ১ হাজার ৬৮১ প্রার্থী - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাব-৮ এর বিশেষ অভিযানে গাড়ির গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার ​চৌমাথায় সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: অবৈধ অটোরিকশা চালকদের জরিমানা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন বরিশালের মোঃ নজরুল ইসলাম: কামিল ফিকহ বিভাগে দেশসেরা গৌরব স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা মির্জা মোহাম্মদ শরফউদ্দিন বেগের ইন্তেকালে সিটি প্রশাসকের শোক বরিশালে অতিরিক্ত ভাড়া ও অনুমোদনহীন অটোর বিরুদ্ধে কঠোর অবস্থানে সিটি কর্পোরেশনের ৫’৪০০ টাকা জরিমানা বাকেরগঞ্জে চার দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, সন্ধান চায় পরিবার মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা সরকারি নিয়ম মানছে না নলছিটি ভূমি অফিস দুই অফিসের দায়িত্বে তহশিলদার, ভোগান্তিতে সাধারণ মানুষ ​আন্তর্জাতিক মানের হাফেজ তৈরিতে বরিশাল বিমানবন্দর থানা কমিটির উদ্যোগে ‘মাশকুল  কুরআন’ প্রশিক্ষণ অনুষ্ঠিত দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে বরিশালে মানববন্ধন

৪৪তম বিসিএস: চাকরি পাচ্ছেন ১ হাজার ৬৮১ প্রার্থী

  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৭৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

একই ক্যাডার এবং পছন্দক্রমের নিম্ন ক্যাডার পদের মনোনয়ন বাতিলপূর্বক ৪৪তম বিসিএস পরীক্ষার সম্পূরক ও সমন্বিত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার রাতে সংস্থাটির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এতে এক হাজার ৬৮১ জনকে সাময়িকভাবে মনোনয়ন করা হয়েছে।
কমিশনের নির্ধারিত পদ্ধতিতে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ওই ফলাফলে মনোনীত ৩০৩ জন প্রার্থী লিখিতভাবে ঘোষণা দেন যে, তারা তাদের প্রাপ্ত ক্যাডার পদে বা পছন্দক্রমের নিম্নতর কোনো ক্যাডারে যোগদান করবেন না। এই পরিস্থিতিতে পিএসসি ২৬০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সুপারিশ করা থেকে বিরত থাকে। একই সঙ্গে ৪৩ জন প্রার্থীকে তাদের বর্তমান ক্যাডারের চেয়ে উচ্চতর পছন্দক্রমের পদে সাময়িক মনোনয়ন প্রদান করা হয়। উদ্ভূত শূন্য পদগুলো পূরণে মেধাক্রম ও প্রচলিত কোটা-বিধান অনুসরণ করে কমিশন নতুনভাবে সম্পূরক ফল প্রস্তুত করে। এর ভিত্তিতে ৪৪তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে এক হাজার ৬৮১ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সংশ্লিষ্ট ক্যাডারে পদসংশ্লিষ্ট যোগ্য প্রার্থী না থাকায় মোট এক হাজার ৭১০টি বিজ্ঞাপিত পদের মধ্যে ২৯টি পদ আপাতত শূন্য রয়েছে। এছাড়া বিএড বা এমএড সনদ না থাকায় পাঁচজন প্রার্থীর ‘টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক’পদে পূর্বে দেওয়া মনোনয়ন বাতিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host