1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বরিশালে টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ প্রদান - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ প্রদান ১০ কেজি গাঁজাসহ বরিশালে র‍্যাবের হাতে খুলনা থেকে আসা মাদক ব্যবসায়ী গ্রেফতার রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের বরিশাল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২০(বিশ) বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রাসেল মুন্সী র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার পটুয়াখালীতে ৬ ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, বন্ধ হলো বেতন বৃদ্ধি অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার বরিশালে ডাকাত মামলায় সাজাপ্রাপ্ত আসামি যাত্রাবাড়ীতে গ্রেফতার বরিশালে বিসিসি প্রশাসক ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: ৩ গুরুত্বপূর্ণ খাতে সহায়তার প্রতিশ্রুতি বন্যাদুর্গত বাঁশখালীতে জেটিআইটি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১০০০-এরও বেশি মানুষ

বরিশালে টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ প্রদান

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বরিশাল: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে বরিশালের ৪১ জন নির্বাচিত সাংবাদিকের অংশগ্রহণে “দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা” বিষয়ক দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

​শনিবার (২২ আগস্ট) নগরীর ব্যান্ড রোডের হোটেল গ্র্যান্ড পার্কে সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মশালায় অনুসন্ধানী সাংবাদিকতার আধুনিক কৌশল, তথ্য অধিকার আইনের ব্যবহার এবং ডেটা সাংবাদিকতার কার্যকর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক সেশন পরিচালনা করা হয়।

​প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

​সনদ বিতরণকালে ড. ইফতেখারুজ্জামান বলেন, “দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতার কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির যুগে ডেটা বিশ্লেষণ করে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্বকে আরও শক্তিশালী করে তুলবে।”

​প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, এই কর্মশালার মাধ্যমে অনুসন্ধানী তথ্য সংগ্রহ ও ডেটাভিত্তিক সংবাদ প্রস্তুতকরণের কৌশল সম্পর্কে তারা স্পষ্ট ধারণা পেয়েছেন, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাপনী পর্বে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host