1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বরিশালে শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের হিফজ প্রশিক্ষণ - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যু অনাকাঙ্খিত ঘটনা নয়, এর শেকড় অনেক গভীরে : জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গাপূজা নিয়ে মণ্ডপ নেতাদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময় অটোরিকশার বিকল্প হিসেবে ইউজিভির পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত ‘সান কার’ বরিশালে রাত ৮:০০ ঘটিকার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বন্ধের অভিযান ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে বর্তমান সরকার, তারেক জিয়া গণভোটের সঙ্গে গাদ্দারী করেছে ও গণভোট বানচাল করার চেষ্টা চালাচ্ছে: মামুনুল হক লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা বিনা টাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পেলেন ৫৭ জন ‘টাকা দিয়ে চাকরি হয়েছে প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব’—বিভাগীয় কমিশনার গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন পাদ্রীশিবপুরে মাছের ঘেরে চুরি, তিন লাখ টাকার মাছ উধাও

বরিশালে শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের হিফজ প্রশিক্ষণ

  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৪৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ মনির হোসেন 

পবিত্র কোরআনের হাফেজ শিক্ষার্থীদের দক্ষতা  বৃদ্ধি, তিলাওয়াতের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্যে বরিশালে দিনব্যাপী “হিফজ ছাত্র প্রশিক্ষণ-২০২৬” শুরু হচ্ছে। বরিশাল হাফেজ কল্যাণ পরিষদের আয়োজনে আগামী ১৩ মে বুধবার সকাল ৮টায় নগরীর আমতলা মোড়ে মডেল মসজিদে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের বিভিন্ন মাদরাসা ও হিফজখানা থেকে বিপুল সংখ্যক হাফেজ শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করবে। প্রশিক্ষণে কোরআন হিফজের আধুনিক পদ্ধতি, শুদ্ধ তিলাওয়াত, মাখরাজ, কণ্ঠস্বরের ব্যবহার, আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি এবং শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হবে।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন একাধিকবার আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলহাজ হাফেজ কারী নাজমুল হাসান (দা.বা.)। যিনি বর্তমানে বাংলাদেশ হিফজ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিশেষ প্রশিক্ষক হিসেবে অংশ নেবেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত (সৌদি আরব) হাফেজ কারী জাকির হোসাইন আজমী এবং একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারী শহিদুল ইসলাম।
আয়োজকরা জানান, প্রশিক্ষণটি শুধু কোরআন মুখস্থ করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বরং শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক মানের ক্বারী ও হাফেজ হিসেবে গড়ে তুলতে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শিক চর্চার ওপরও গুরুত্বারোপ করা হবে।
অনুষ্ঠানটির নিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন সভাপতি হাফেজ মাওলানা মুহিববুল্লাহ গাজী এবং সেক্রেটারি হাফেজ মাওলানা নিয়াজ মাহদুম। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
আয়োজকদের বিশ্বাস, এ ধরনের উদ্যোগ বরিশাল অঞ্চলে দক্ষ, আদর্শবান ও আন্তর্জাতিক মানসম্পন্ন হাফেজ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কোরআন শিক্ষার প্রসারেও নতুন দিগন্ত উন্মোচন হবে।
প্রশিক্ষণ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে হাফেজ ক্বারী আলতাফ গাজী (০১৬৩৪-০১২২২৮) এবং হাফেজ ক্বারী মাসুম বিল্লাহ্ (০১৯৬৪-৬৬৯৫৯২) নম্বরে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host