1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’ স্লোগানে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’ স্লোগানে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল বরিশালে সবজির দোকান থেকে ১৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার কক্সবাজারে কাঠের রিসোর্টে আগুন, পুড়েই ৪ পর্যটক এর মৃত্যু ৬ জন আহত  বরিশালে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ​মা ইলিশ রক্ষায় অসহায় প্রশাসন: মেঘনায় বিএনপি নেতাদের আশ্রয়ে চলছে নিধন উৎসব, হামলার মুখে আইনশৃঙ্খলা বাহিনী চাঁদপাশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু ​হিজলা-মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপে উদার অনুদান: গিয়াস উদ্দিন দীপেনের চমৎকার ব্যবস্থাপনায় সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি শংকর মঠ পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার ​বরিশালে দেশবন্ধু সমিতির তহবিল আত্মসাতের অভিযোগে সাবেক ম্যানেজার গ্রেপ্তার

আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’ স্লোগানে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ মনির হোসেন

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশব্যাপী লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীর টাউন হল চত্বরে মহানগর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ‘২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার চাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মতিউর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির মাওলানা আবদুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ওই দিন লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে সহিংসতার আশ্রয় নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেদিন নিহত ব্যক্তিদের স্মরণ করে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরও বলেন, রাজধানীর পল্টন এলাকায় প্রকাশ্য দিবালোকে জামায়াতের ছয়জন নেতাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা দেশবাসী প্রত্যক্ষ করেছে। হত্যাকাণ্ডের পর মরদেহের ওপর নৃত্য করার অভিযোগও সেই দিনের ঘটনাকে আরও ভয়াবহ করে তুলেছিল। এমন নৃশংসতার বিচার নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধ করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

মাওলানা আবদুল জব্বার বলেন, দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সহিংসতার অবসান ঘটাতে হবে। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কারণে যেন সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক কর্মীদের প্রাণ দিতে না হয়, সে জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন। অতীতের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণ হবে না বলেও তিনি মন্তব্য করেন।

মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান আমিন, বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলাম, বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, কোতোয়ালি উত্তর থানা জামায়াতের আমির আনোয়ার হোসাইন, কাউনিয়া থানা আমির মোস্তাফিজুর রহমান, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার এবং বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মহাব্বাতুল্লাহ মাহেতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে টাউন হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর সদর রোড, ফজলুল হক এভিনিউ ও গির্জা মহল্লাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিবির পুকুর পাড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার এবং রাজনৈতিক সহিংসতার অবসানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host