1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
শতবর্ষের উচ্ছ্বাসে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: দেশ-বিদেশের প্রাক্তনীদের আবেগঘন মিলনমেলা - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় বরিশালে বিসিবি পরিচালক ও ফরচুন মিজানের অপসারণ দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ শতবর্ষের উচ্ছ্বাসে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: দেশ-বিদেশের প্রাক্তনীদের আবেগঘন মিলনমেলা প্রতিকূলতা জয় করে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন, দুই তরুণীর পাশে বরিশাল জেলা প্রশাসন নদীতে যাদের জীবন, মৃত্যুর পর দাফনের ঠিকানা নেই—মান্তা সম্প্রদায়ের পাশে বরিশাল সদর উপজেলা প্রশাসন বরিশালের চৌমাথা বাজারে মোবাইল কোর্টের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’ স্লোগানে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল বরিশালে সবজির দোকান থেকে ১৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার কক্সবাজারে কাঠের রিসোর্টে আগুন, পুড়েই ৪ পর্যটক এর মৃত্যু ৬ জন আহত  বরিশালে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

শতবর্ষের উচ্ছ্বাসে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: দেশ-বিদেশের প্রাক্তনীদের আবেগঘন মিলনমেলা

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, মোঃ মনির হোসেন
বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, স্মৃতিচারণ ও আবেগঘন মিলনমেলার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (সদর গার্লস স্কুল) দুই দিনব্যাপী শতবর্ষ পূর্তি উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বিশাল আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।
বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঐতিহাসিক শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
উদ্বোধনী বক্তব্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দক্ষিণাঞ্চলে নারী শিক্ষার প্রসারে এই বিদ্যাপীঠের অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “শত বছরের গৌরবময় ইতিহাসে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শুধু শিক্ষার আলোই ছড়ায়নি, বরং এ দেশের নারী জাগরণ ও সমাজ বিনির্মাণে অসামান্য অবদান রেখেছে। এখানকার শিক্ষার্থীরা আজ দেশ ও জাতির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।”
বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ নিয়ে তোমাদের আরও এগিয়ে যেতে হবে। তোমাদের মেধা ও মনন দিয়ে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
শতবর্ষের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দেশের বিভিন্ন বিভাগ থেকে তো বটেই, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীরাও ছুটে এসেছেন প্রিয় বিদ্যাপীঠে। দীর্ঘদিন পর পুরোনো বন্ধু ও সহপাঠীদের কাছে পেয়ে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে ভরে ওঠে।
উৎসবে অংশ নেওয়া প্রাক্তন শিক্ষার্থীদের চোখেমুখে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। অনুভূতি জানতে চাইলে ষাটোর্ধ্ব এক প্রাক্তন শিক্ষার্থী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আজকের এই দিনটি আমার কাছে ঈদের আনন্দের মতো। জীবনে এমন বর্ণাঢ্য উদযাপন আগে কখনো দেখিনি। দীর্ঘ বছর পর পুরোনো বন্ধুদের সাথে দেখা হওয়া এবং প্রাণ খুলে কথা বলতে পারাটাই আজকের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, স্কুল জীবন শেষে যাদের সাথে আর কখনো দেখা হয়নি, এমন অনেক সহপাঠী একে অপরকে জড়িয়ে ধরে আবেগে কান্নায় ভেঙে পড়েন। সবার কণ্ঠেই ছিল শৈশব ও কৈশোরের সোনালি দিনগুলোতে ফিরে যাওয়ার আনন্দ।
অনুষ্ঠানের সার্বিক বিষয়ে শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন সাংবাদিকদের বলেন, “আজকের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। হাজারো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যাম্পাস আজ মুখরিত। এখানে সিনিয়র-জুনিয়র সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, মনে হচ্ছে এটি যেন একটি বিশাল পরিবার।”
তিনি আরও বলেন, “এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন প্রান্তের বড় বড় প্রতিষ্ঠানে এবং বিদেশের মাটিতেও অত্যন্ত সুনামের সাথে কর্মরত আছেন। তাদের সবার অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতায় আজকের এই দুই দিনব্যাপী আয়োজন সফলভাবে চলমান রয়েছে।”
উল্লেখ্য, দক্ষিণাঞ্চলে নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানে স্মৃতিচারণ, অতিথি বরণ, সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host