1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
মালয়েশিয়ান তরুনিকে বিয়ে করে নিয়ে আসা হলো বরিশাল  - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা বিনা টাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পেলেন ৫৭ জন ‘টাকা দিয়ে চাকরি হয়েছে প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব’—বিভাগীয় কমিশনার গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন পাদ্রীশিবপুরে মাছের ঘেরে চুরি, তিন লাখ টাকার মাছ উধাও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: বেকারদের কর্মসংস্থা নিশ্চিত, পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনে তারেক রহমান ছাড়া কোন বিকল্প নাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন ১০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার মেহেন্দিগঞ্জে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগ, থানায় এজাহার মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে বরিশালে হঠাৎ বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

মালয়েশিয়ান তরুনিকে বিয়ে করে নিয়ে আসা হলো বরিশাল 

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৯৮ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক ;

বাংলাদেশীকে বিয়ের পর প্রথম শশুর বাড়ি এলেন মালয়েশিয়ান তরুনি।
মালয়েশিয়া প্রবাসী ও বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা সোহেল খলিফাকে বিয়ের দুই বছর পর এই প্রথম স্বামীর সঙ্গে শশুর বাড়ি বেড়াতে এসেছেন এক মালয়েশিয়ান তরুনি। এ উপলক্ষে সোমবার রাতে গায়ে হলুদ ও মঙ্গলবার (৩ জুন) দুপুরে প্রবাসী সোহেলের নাঠৈ গ্রামের বাড়িতে বৌ-ভাতের আয়োজন করা হয়। এসময় আমন্ত্রিত অতিথি ও গ্রামবাসী এ দম্পত্তিকে একনজর দেখার জন্য ওই বাড়িতে ভীর জমান।
প্রবাসী সোহেলের পরিবারের সদস্যরা জানান, ২০১১ সালে মালয়েশিয়ায় পারি জমান সোহেল। পরবর্তীতে সেখানে ব্যবসা শুরু করেন। ২০২৪ সালে মালয়েশিয়ান এক তরুনিকে বিয়ে করেন। বিয়ের পর তারা এতোদিন মালয়েশিয়া ছিলো। কোরবানির ঈদের দিন সোহেল তার স্ত্রীকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন। এসময় পরিবারের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।

প্রবাসী সোহেল খলিফা জানান, আমি দীর্ঘদিন যাবত মালয়েশিয়ার দামানছাড়া এলাকায় ব্যবসা করে আসছি। ২০২২ সালে মালয়েশিয়া ভানতিং এলাকার তরুনি নুর হিদায়া নুর হিশামের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালে আমাদের উভয়ের পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় আমাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর আমি একবারও দেশে আসিনি। বিয়ের পর আমার স্ত্রী তার শশুর বাড়ি বাংলাদেশে বেড়াতে আসবে, আমার গ্রামের মানুষের সঙ্গে মিশবে, কথা বলবে বলে জানায়। যেকারনে দুই সপ্তাহের জন্য স্ত্রীকে নিয়ে বাংলাদেশে বেড়াতে এসেছি। এতে আমাদের দুই পরিবার খুব খুশি হয়েছে।

তিনি আরও জানান, আমার বিদেশী স্ত্রী বাংলাদেশে এসে আমার মা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের সঙ্গে মিশতে পেরে আনন্দ উপভোগ করেছে। সে অল্প বাংলা বলতে পারে। বিশেষ করে আমাদের জাতীয় সঙ্গীত পাঠ করতে পারে। গ্রামের মানুষের সঙ্গে বাংলায় অল্প করে কথা বলতে শিখেছে। স্ত্রীকে নিয়ে সমুদ্র সৈকত কক্সবাজার ও কুয়াকাটা বেড়াবো তারপর আবার দু’জনই মালয়েশিয়া চলে যাবো।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, লোকমুখে জানতে পেরেছি মালেশিয়া থেকে এক তরুনি তার স্বামীর সঙ্গে নাঠৈ গ্রামে এসেছেন। সেখানে বিদেশী তরুনিকে দেখতে লোকজন ভীর জমাচ্ছে। তাদের যেন কোনো প্রকার অসুবিধা না হয় সেদিকে আমি নজর রাখছি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host