1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা বিনা টাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পেলেন ৫৭ জন ‘টাকা দিয়ে চাকরি হয়েছে প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব’—বিভাগীয় কমিশনার গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন পাদ্রীশিবপুরে মাছের ঘেরে চুরি, তিন লাখ টাকার মাছ উধাও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: বেকারদের কর্মসংস্থা নিশ্চিত, পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনে তারেক রহমান ছাড়া কোন বিকল্প নাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন ১০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার মেহেন্দিগঞ্জে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগ, থানায় এজাহার মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে বরিশালে হঠাৎ বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গণশুনানিতে আসা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বরিশাল জেলা প্রশাসন। গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত গণশুনানিতে পাওয়া আবেদনের পরিপ্রেক্ষিতে দুজনকে মোট ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য আবেদন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চৌমাথা বাজার এলাকায় গত ২৮ জুলাই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মো. আসাদুজ্জামান খাজা। দুর্ঘটনায় তাঁর ডান পা পিষ্ট হয়ে যায়। পরে চিকিৎসার প্রয়োজনে পা কেটে ফেলতে হয়। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অসহায়ত্ব বিবেচনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

অন্যদিকে স্বামীহারা হাওয়া আক্তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে চরম আর্থিক সংকটে রয়েছেন। তাঁর মেয়ে ফাতিমা তুজ জহুরা চলতি বছরের এসএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেও অর্থাভাবে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়। মেধাবী এই শিক্ষার্থীর ভবিষ্যৎ বিবেচনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন বলছে, গণশুনানির মাধ্যমে মানুষের সমস্যা সরাসরি শুনে তাৎক্ষণিক সমাধান কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা ও ন্যূনতম জীবনযাপনের ক্ষেত্রে অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে মানবিক দায়িত্ব হিসেবে দেখছে প্রশাসন।

গণশুনানিতে মানুষের কথা সরাসরি শোনার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host