1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
নবাবগঞ্জ উপজেলায় জামায়াতের আমির ইন্তেকাল - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল, ৫৪ বছর ধরে অবহেলিত,তারেক রহমানের কাছে হাজারো দাবি। শিক্ষার্থীদের পুনঃভর্তি ফি আদায় নিষিদ্ধ: কঠোর অবস্থানে শিক্ষা মন্ত্রণালয় রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, পাবে ৫ কোটি পরিবার শিক্ষা খাতে আমূল পরিবর্তনের রূপরেখা আবু হেনা রাজ্জাকি ড.ইউনুস কে নিয়ে যা বললেন,নির্বাচনের আর মাত্র একদিন বাকি ইসি মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলন বিজয় হবেই – মুফতি ফয়জুল করিম চরমোনাই (পীর সাহেব) বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলন বিজয় হবেই – মুফতি ফয়জুল করিম চরমোনাই (পীর সাহেব) জুমার নামাজ ঘিরে ভাসমান সাপ্তাহিক বাজার রুপাতলীতে কম দামে নিত্যপণ্য, উপকৃত মুসল্লি ও এলাকাবাসী

নবাবগঞ্জ উপজেলায় জামায়াতের আমির ইন্তেকাল

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪৯০ বার পড়া হয়েছে

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির, আফতাবগঞ্জ মহিলা কলেজের অধ্যাপক নজরুল ইসলাম (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার ভোর ৫টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অধ্যাপক নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে ইসলামি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ধারাবাহিকভাবে দুই মেয়াদে নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে এলাকায় তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব।

তিনি নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের লালঘাট গ্রামের ইউনুস আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই, বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে নবাবগঞ্জ উপজেলা ও দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host