1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
পাদ্রীশিবপুরে মাছের ঘেরে চুরি, তিন লাখ টাকার মাছ উধাও - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা বিনা টাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পেলেন ৫৭ জন ‘টাকা দিয়ে চাকরি হয়েছে প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব’—বিভাগীয় কমিশনার গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন পাদ্রীশিবপুরে মাছের ঘেরে চুরি, তিন লাখ টাকার মাছ উধাও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: বেকারদের কর্মসংস্থা নিশ্চিত, পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনে তারেক রহমান ছাড়া কোন বিকল্প নাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন ১০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার মেহেন্দিগঞ্জে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগ, থানায় এজাহার

পাদ্রীশিবপুরে মাছের ঘেরে চুরি, তিন লাখ টাকার মাছ উধাও

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এক মাছচাষির ঘের থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের মাছ চুরির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মাছচাষি মো. জুলহাস শিকদার (২৮) বাড়ির পাশে ঘের তৈরি করে রুই, কাতল, পাঙ্গাস, তেলাপিয়া, মিনারকার্প ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। ঘেরে আনুমানিক ২০ থেকে ২২ মণ মাছ ছিল বলে জানান তিনি।

জুলহাস শিকদার জানান, গত ২৮ আগস্ট বিকেলে প্রতিদিনের মতো ঘেরে মাছের খাবার দিয়ে সন্ধ্যা ৬টার দিকে তিনি বাড়িতে চলে যান। পরদিন ২৯ আগস্ট সকাল ৮টার দিকে ঘেরে খাবার দিতে গিয়ে পানির রং ঘোলাটে দেখতে পান। পরে খাবার ছিটিয়েও কোনো মাছের দেখা না পেয়ে সন্দেহ হয় তাঁর।

বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ঘের পরিদর্শন করে মাছ চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হন বলে স্থানীয়রা জানান।

জুলহাস শিকদারের দাবি, দুর্বৃত্তরা রাতের কোনো একসময় ঘের থেকে প্রায় সব মাছ ধরে নিয়ে গেছে। এতে তাঁর প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী এ ঘটনায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host