1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
আগৈলঝাড়ায় দুর্গাপূজা নিয়ে মণ্ডপ নেতাদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময় - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যু অনাকাঙ্খিত ঘটনা নয়, এর শেকড় অনেক গভীরে : জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গাপূজা নিয়ে মণ্ডপ নেতাদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময় অটোরিকশার বিকল্প হিসেবে ইউজিভির পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত ‘সান কার’ বরিশালে রাত ৮:০০ ঘটিকার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বন্ধের অভিযান ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে বর্তমান সরকার, তারেক জিয়া গণভোটের সঙ্গে গাদ্দারী করেছে ও গণভোট বানচাল করার চেষ্টা চালাচ্ছে: মামুনুল হক লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা বিনা টাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পেলেন ৫৭ জন ‘টাকা দিয়ে চাকরি হয়েছে প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব’—বিভাগীয় কমিশনার গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন পাদ্রীশিবপুরে মাছের ঘেরে চুরি, তিন লাখ টাকার মাছ উধাও

আগৈলঝাড়ায় দুর্গাপূজা নিয়ে মণ্ডপ নেতাদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময়

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মোঃ মনির আকন 

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন

সভায় আগৈলঝাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি যতীন্দ্রনাথ মিস্ত্রি ও সাধারণ সম্পাদক দীনেশ হালদারসহ উপজেলার ১৭০টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।

মতবিনিময়কালে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মণ্ডপগুলোর প্রস্তুতি, পূজার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও মণ্ডপ প্রতিনিধিরা তাদের প্রস্তুতি এবং প্রয়োজনীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভায় দুর্গাপূজাকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং ধর্মীয় উৎসবটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে মতবিনিময় করা হয়।

আগৈলঝাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host