1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত; ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত; ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা কর না বাড়িয়ে ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা, ‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার বরিশালে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বার্জ-এক্সক্যাভেটরসহ ৬ জন আটক জনগণের ওপর ক্ষমতা প্রদর্শনকারীরা ব্যক্তিরা দলের শত্রু: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন  মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮-এর ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত মাড়ির যত্ন নিতে গিয়ে শরীরে ঢুকছে প্লাস্টিক? ২৪টির বেশি ব্র্যান্ডের টুথপেস্টে মিলল ক্ষতিকর উপাদান! বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরিশালে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ গঠন, সভাপতি পলাশ ও সম্পাদক শাহীন র‍্যাব-৮ এর বিশেষ অভিযানে গাড়ির গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার ​চৌমাথায় সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: অবৈধ অটোরিকশা চালকদের জরিমানা

বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত; ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মোঃ মনির হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বরিশাল সদর উপজেলার ১০নং চন্দ্রমোহন ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ০১ আগস্ট (শনিবার) আয়োজিত এই যৌথ সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট চন্দ্রমোহন ইউনিয়ন ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়। বরিশাল সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওঃ মোঃ আবু হানিফ ও সদস্য সচিব মাওঃ মোঃ মাসুম বিল্লাহ যৌথ স্বাক্ষরে এই আহ্বায়ক কমিটির চূড়ান্ত অনুমোদন প্রদান করেন।
কমিটি গঠন ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মুফতি মোঃ আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাওলানা আবু হানিফ, মাওলানা মাসুম বিল্লাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী ফিরোজ আলম, সদস্য সচিব মাস্টার মোঃ আঃ হাই খান,সঞ্চালনায় ছিলেন আলি আহমেদ ডেবিট।

নবগঠিত কমিটিতে মোঃ লিয়াকত হোসেন (সোহেল)-কে আহ্বায়ক, মোঃ মোতালেব বেপাররীকে সিনিয়র যুগ্ন আহবায়ক। মোঃ ইউসুফ আলী জুমারাত, মোঃ সিরাজুল ইসলাম,মোঃ আনসার আলী কে যুগ্ন আহবায়ক। মোঃ মিজানুর রহমান আকনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এবং সদস্য হিসেবে দায়িত্ব দেয়া হয়
মোঃ খলিল মোল্লা, মোঃ সিদ্দিকর রহমান খান, মোঃ হারুন খান, মোঃ রফিকুল ইসলাম (জসিম গাজী), হাফেজ বাকী বিল্লাহ, মোঃ ইমরান হোসেন হাওলাদার, মোঃ ইব্রাহিম মোল্লা, মোঃ মামুন হাওলাদার, মোঃ মাহামুদ মোল্লা, মোঃ নুরুচ্ছ ইসলাম খান, মোঃ রেজাউল রাড়ী, আলম খান , মোঃ সজীবুল ইসলাম রায়হান ও মোঃ মামুন মৃধা।আলামিন মাল। সাওন মৃধা।

অনুষ্ঠানে বরিশাল জেলা (দক্ষিণ) ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল আলহাজ্ব মাওঃ মুফতি মোঃ আব্দুর রব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে বলেন:
> “আমরা কেন ওলামা দল করব, তা বুঝতে হলে দলীয় নেতৃত্বের মানসিকতা জানা প্রয়োজন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বদাই আলেম সমাজকে পরম শ্রদ্ধায় ভালোবাসতেন। বর্তমান দেশনায়ক তারেক রহমানও আলেম, ইমাম ও খতিবদের অত্যন্ত সম্মান ও ভালোবাসা দিয়ে আসছেন। তিনি আলেম, ইমাম ও খতিবদের জন্য ভাতার ব্যবস্থা নিশ্চিত করেছেন এবং ধর্মীয় উৎসবে বিশেষ অনুদান ও সম্মানী দিচ্ছেন। আলেমদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের পাশাপাশি শিশু গণশিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন। তারেক রহমান খতিব ও ইমামদের জন্য প্রয়োজনীয় মর্যাদা প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছেন এবং আলেম সমাজকে ধারাবাহিকভাবে সহায়তা করে যাচ্ছেন।”
>
সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দেন এবং বলেন, তারেক রহমান তাঁর দূরদর্শী ও জনকল্যাণমুখী কাজের মাধ্যমে আজ সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত প্রশংসিত হচ্ছেন। তিনি সমাজের সকল শ্রেণীর মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
১০নং চন্দ্রমোহন ইউনিয়ন ওলামা দলের নব মনোনীত আহ্বায়ক মোঃ লিয়াকত হোসেন সোহেলের সভাপতিত্বে এবং মোঃ আলী আহমেদ দেওয়ানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওঃ মোঃ আবু হানিফ, সদস্য সচিব মাওঃ মোঃ মাসুম বিল্লাহ, ১০নং চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী ফিরোজ আলম, সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ আঃ হাই খান এবং ১নং টঙ্গীবাড়িয়া ইউনিয়ন শাখা ওলামা দলের সভাপতি মাওঃ মোঃ মেহেদী হাসান।
সভা শেষে নবগঠিত কমিটির জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে মঙ্গল কামনা করা হয় এবং সংগঠনের সকল সদস্যকে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host