1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
আফগানিস্তানের রশিদ খানের বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন রিশাদ - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাড়ির যত্ন নিতে গিয়ে শরীরে ঢুকছে প্লাস্টিক? ২৪টির বেশি ব্র্যান্ডের টুথপেস্টে মিলল ক্ষতিকর উপাদান! বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরিশালে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ গঠন, সভাপতি পলাশ ও সম্পাদক শাহীন র‍্যাব-৮ এর বিশেষ অভিযানে গাড়ির গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার ​চৌমাথায় সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: অবৈধ অটোরিকশা চালকদের জরিমানা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন বরিশালের মোঃ নজরুল ইসলাম: কামিল ফিকহ বিভাগে দেশসেরা গৌরব স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা মির্জা মোহাম্মদ শরফউদ্দিন বেগের ইন্তেকালে সিটি প্রশাসকের শোক বরিশালে অতিরিক্ত ভাড়া ও অনুমোদনহীন অটোর বিরুদ্ধে কঠোর অবস্থানে সিটি কর্পোরেশনের ৫’৪০০ টাকা জরিমানা বাকেরগঞ্জে চার দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, সন্ধান চায় পরিবার মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা

আফগানিস্তানের রশিদ খানের বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন রিশাদ

  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৯৯২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

এই ম্যাচে ৩ উইকেট নিয়ে রিশাদ গড়েছেন এক নয়, দুইটি বড় রেকর্ড।

তিন ম্যাচের সিরিজে ১২ উইকেট শিকার করে রিশাদ ভেঙে দিয়েছেন আফগানিস্তানের রশিদ খানের বিশ্বরেকর্ড।

এতদিন পর্যন্ত ওয়ানডের তিন ম্যাচের কোনো সিরিজে স্পিনার হিসেবে সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছিলেন রশিদ খান ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। রিশাদ এবার সেটি টপকে গড়লেন নতুন ইতিহাস।

শুধু তাই নয়, বাংলাদেশের হয়েও নতুন রেকর্ডের মালিক হয়েছেন তিনি। এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ ছিলেন আরাফাত সানি।

রিশাদ সেই রেকর্ডও নিজের করে নিয়েছেন।

সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেট, দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট এবং শেষ ম্যাচে আরও ৩ উইকেট নিয়ে মোট ১২ উইকেট তুলে নিয়ে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন রিশাদ। তার এই দুর্দান্ত পারফরম্যান্সই দীর্ঘ ১৭ মাস পর বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের পথ প্রশস্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host