1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন বরিশালের মোঃ নজরুল ইসলাম: কামিল ফিকহ বিভাগে দেশসেরা গৌরব - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে বরিশালে হঠাৎ বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নগরীর চকবাজার ও ফলপট্টিতে বিসিসির উচ্ছেদ অভিযান ও ১৮’৫০০ টাকা জরিমানা বরিশালে টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ প্রদান ১০ কেজি গাঁজাসহ বরিশালে র‍্যাবের হাতে খুলনা থেকে আসা মাদক ব্যবসায়ী গ্রেফতার রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের বরিশাল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২০(বিশ) বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রাসেল মুন্সী র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার পটুয়াখালীতে ৬ ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, বন্ধ হলো বেতন বৃদ্ধি অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন বরিশালের মোঃ নজরুল ইসলাম: কামিল ফিকহ বিভাগে দেশসেরা গৌরব

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় (IAU), ঢাকার অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের কামিল মাস্টার্স (২য় বর্ষ) পরীক্ষায় ফিকহ বিভাগে অনন্য ও সর্বোচ্চ ফলাফল অর্জন করে সারা বাংলাদেশে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন মোঃ নজরুল ইসলাম। তিনি কামিল পর্যায়ের সকল (তাফসির, হাদিস, ফিকহ ও আদব) বিভাগের পরীক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করে বিশ্ববিদ্যালয়ের “শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড ২০২৬”-এর জন্য মনোনীত হয়েছেন। দেশজুড়ে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া মাত্র ১৪ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে তিনি অন্যতম একজন। কৃতি এই শিক্ষার্থী বরিশাল অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সাগরদি কামিল মাদ্রাসার ছাত্র।

​বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৩০ জুন ২০২৬, মঙ্গলবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক বিশেষ “অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২০২৬”-এ মোঃ নজরুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে এই মেডেল ও সম্মাননা তুলে দেওয়া হবে। তিনি ২০২৪ সালের কামিল মাস্টার্স ফিকহ বিভাগে অংশ নিয়ে শতভাগ সফলতার সাথে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৪.০০ (CGPA 4.00 Out of 4.00) অর্জন করেন। তার এই গৌরবোজ্জ্বল সাফল্যে সাগরদি কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় শুভানুধ্যায়ীদের মাঝে চরম আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।

​এই অসামান্য অর্জনের বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কৃতি ছাত্র মোঃ নজরুল ইসলাম মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করে বলেন, “এই গৌরব আমার নিজস্ব যোগ্যতায় নয়; বরং এটি মহান আল্লাহর অশেষ অনুগ্রহ ও দয়া। আমার আজকের এই সাফল্যের পেছনে রয়েছে পিতা-মাতার অক্লান্ত ত্যাগ ও দোয়া, বড় ভাই ও ছোট বোনের সার্বিক উৎসাহ এবং পরম শ্রদ্ধেয় ওস্তাদদের আন্তরিক মেহনত। বিশেষ করে আমার সফলতার সূচনালগ্নে যার অবদান না বললেই নয়, তিনি হলেন সাগরদি কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ নাজমুল হাসান ইদ্রিস (নাজমুল হাসান কুয়াকাটা) স্যার। উনার দিকনির্দেশনা ও মেহনত আমার এই পথচলাকে মসৃণ করেছে।”

​তিনি আরও বলেন, যারা বিভিন্নভাবে তাকে দোয়া ও শুভকামনা জানিয়েছেন, সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞ। ভবিষ্যতে তিনি দ্বীনের সঠিক খেদমত এবং মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করতে চান এবং এজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

  • ​উল্লেখ্য, ৩০ জুনের উক্ত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে মেডেল তুলে দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহমুদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host