1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
আগৈলঝাড়ায় বিএনপি’র বিশেষ বর্ধিত সভায় দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামীলীগের মত তা হবেনা। -জহির উদ্দিন স্বপন এমপি - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আগৈলঝাড়ায় বিএনপি’র বিশেষ বর্ধিত সভায় দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামীলীগের মত তা হবেনা। –জহির উদ্দিন স্বপন এমপি ঢাকা-বরিশাল মহাসড়কে  ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন নলছিটিতে চাঞ্চল্যকর সুখি বেগম হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় বরিশালে বিসিবি পরিচালক ও ফরচুন মিজানের অপসারণ দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ শতবর্ষের উচ্ছ্বাসে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: দেশ-বিদেশের প্রাক্তনীদের আবেগঘন মিলনমেলা প্রতিকূলতা জয় করে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন, দুই তরুণীর পাশে বরিশাল জেলা প্রশাসন নদীতে যাদের জীবন, মৃত্যুর পর দাফনের ঠিকানা নেই—মান্তা সম্প্রদায়ের পাশে বরিশাল সদর উপজেলা প্রশাসন বরিশালের চৌমাথা বাজারে মোবাইল কোর্টের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’ স্লোগানে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল বরিশালে সবজির দোকান থেকে ১৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

আগৈলঝাড়ায় বিএনপি’র বিশেষ বর্ধিত সভায় দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামীলীগের মত তা হবেনা। –জহির উদ্দিন স্বপন এমপি

  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদার) জহির উদ্দিন স্বপন এমপি বলেন, দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামীলীগের মত তা হবেনা। এদের চিনে রাখুন। আওয়ামীলীগ সরকার পাহাড় সমান দূনীতি কারনে ২০২৪ সালের ৫ আগষ্ট সৃষ্টি হয়েছিল। যার কারনে কোটি কোটি জনগন রাস্তায় নেমে আন্দোলন করেছিল। আন্দোলনের তোপের মুখে ফ্যাস্টিট শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামীলীগের নৈরাজ্য প্রতিহত করতে হবে। দলের মধ্যে এখন কোন বিভেদ করা যাবেনা। আমাদের পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন ও বুদ্ধজীবিরা আমাদের ডাকে সারা দিয়েছে। তারা আমাদের সাথে মিলে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামীলীগের নৈরাজ্য প্রতিহত করবে। গোপালগঞ্জে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামীলীগ যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তারা এই নৈরাজ্য সারাদেশে সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা প্রতিহত করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বিএনপি’র বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা(মন্ত্রী মর্যাদার) জহির উদ্দিন স্বপন এমপি এসব কথা বলেন।
উপজেলা পরিষদ হলরুমে আগৈলঝাড়া উপজেলা বিএনপি আহবায়ক সিকদার হাফিজুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, মহিলাদল নেত্রী নয়ন খানম, ফারহানা আক্তার, ছাত্রদল আহবায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লা, যুগ্ন-আহবায়ক আবু বকর ছিদ্দিক, যুবদল নেতা সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত বিশ্বাসসহ প্রমুখ। এছাড়াও উপজেলার বিএনপি’র নেতৃবৃন্দসহ ৫ ইউনিয়নে নেতা-কর্মীরা উপস্থিত ছিল।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host