1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা মির্জা মোহাম্মদ শরফউদ্দিন বেগের ইন্তেকালে সিটি প্রশাসকের শোক - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে ডাকাত মামলায় সাজাপ্রাপ্ত আসামি যাত্রাবাড়ীতে গ্রেফতার বরিশালে বিসিসি প্রশাসক ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: ৩ গুরুত্বপূর্ণ খাতে সহায়তার প্রতিশ্রুতি বন্যাদুর্গত বাঁশখালীতে জেটিআইটি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১০০০-এরও বেশি মানুষ ভারতে পলায়নকালে বরিশালের আগৈলঝাড়া থানার চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার (৪১) র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত; ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা কর না বাড়িয়ে ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা, ‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার বরিশালে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বার্জ-এক্সক্যাভেটরসহ ৬ জন আটক জনগণের ওপর ক্ষমতা প্রদর্শনকারীরা ব্যক্তিরা দলের শত্রু: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন  মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮-এর ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত

স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা মির্জা মোহাম্মদ শরফউদ্দিন বেগের ইন্তেকালে সিটি প্রশাসকের শোক

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা মির্জা মোহাম্মদ শরফউদ্দিন বেগের ইন্তেকালে সি
নিজস্ব প্রতিবেদক:
বরিশাল স্টিমারঘাট জামে মসজিদের সম্মানিত খতিব ও প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা মির্জা মোহাম্মদ শরফউদ্দিন বেগের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
আজ সকাল ৬টা ৪৫ মিনিটে স্টিমারঘাট মসজিদ কোয়ার্টারে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বরিশালবাসী একজন নিবেদিতপ্রাণ আলেম, ধর্মীয় অভিভাবক ও সমাজের শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে হারালো। ইসলাম প্রচার, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
এক শোকবার্তায় সিটি প্রশাসক মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন, আল্লাহ যেন তাঁর সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
এছাড়াও তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন পরিবারকে এই শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host