1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বাকেরগঞ্জে চার দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, সন্ধান চায় পরিবার - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শৌচাগারের জায়গায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ ‘অবৈধ প্লান’ বাতিলের দাবি নাসরিনের, বিসিসি বলছে নকশা অনুমোদনই হয়নি বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ উদ্বোধন ছেলের চালানো বিমানে প্রথমবার যাত্রী বাবা-মা, গর্বে-আনন্দে আবেগাপ্লুত দম্পতি জ্বালানি তেলের রেকর্ড দামের পর বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যু অনাকাঙ্খিত ঘটনা নয়, এর শেকড় অনেক গভীরে : জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গাপূজা নিয়ে মণ্ডপ নেতাদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময় অটোরিকশার বিকল্প হিসেবে ইউজিভির পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত ‘সান কার’ বরিশালে রাত ৮:০০ ঘটিকার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বন্ধের অভিযান

বাকেরগঞ্জে চার দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, সন্ধান চায় পরিবার

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ২ নম্বর চরাদি ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা আলী হায়দার মোল্লা (বাকপ্রতিবন্ধী ও মানসিকভাবে অসুস্থ) গত ২৫ জুন বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। চার দিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
পারিবারিক সূত্রে জানা যায়, আলী হায়দার মোল্লা গোপালপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল খয়েরি রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। তিনি কথা বলতে পারেন না এবং মানসিকভাবে অসুস্থ হওয়ায় পরিবারের উদ্বেগ দিন দিন বাড়ছে।
পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ অবস্থায় কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
📞 ০১৭৩২-৬৯০৯৯৮
📞 ০১৭৮৯-১৫৮৭০৮
পরিবারের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে, সংবাদটি বেশি বেশি প্রচার ও শেয়ার করার জন্য। আপনার একটি তথ্য বা একটি শেয়ার হয়তো আলী হায়দার মোল্লাকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়ক হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host