1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
কেনিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ২১ - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেলের রেকর্ড দামের পর বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যু অনাকাঙ্খিত ঘটনা নয়, এর শেকড় অনেক গভীরে : জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গাপূজা নিয়ে মণ্ডপ নেতাদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময় অটোরিকশার বিকল্প হিসেবে ইউজিভির পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত ‘সান কার’ বরিশালে রাত ৮:০০ ঘটিকার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বন্ধের অভিযান ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে বর্তমান সরকার, তারেক জিয়া গণভোটের সঙ্গে গাদ্দারী করেছে ও গণভোট বানচাল করার চেষ্টা চালাচ্ছে: মামুনুল হক লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা বিনা টাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পেলেন ৫৭ জন ‘টাকা দিয়ে চাকরি হয়েছে প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব’—বিভাগীয় কমিশনার গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন

কেনিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ২১

  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১১৫৪ বার পড়া হয়েছে

কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় রিফ্ট ভ্যালি অঞ্চলে ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। ৩০ জন এখনো নিখোঁজ রয়েছেন। খবর আল জাজিরার।

গত কয়েকদিন ধরে ভারী বর্ষণে ভূমিধস দেখা দেয়। শনিবারের ওই ভূমিধসে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রিসভার সচিব কিপচুম্বা সামাজিকমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছেন, সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উদ্ধার অভিযান চলছে।

তিনি আরো জানান, ‘ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

গুরুতর আহত কমপক্ষে ২৫ জনকে এলগেয়ো-মারাকওয়েট কাউন্টি থেকে চিকিৎসার জন্য এলডোরেট শহরে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।পশ্চিম কেনিয়ার এলগেয়ো-মারাকওয়েট কাউন্টির পাহাড়ি এলাকা চেসোঙ্গোচে ভূমিধসের ঘটনা ঘটে। প্রবল বর্ষণে এই এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা দিয়েছে আকস্মিক বন্যা।
সরকারের উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে রেডক্রস। সামাজিকমাধ্যমে দেয়া বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘বন্যা ও ভূমিধসে রাস্তাঘাট আটকে থাকায় ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।’চেসোঙ্গোচের পাহাড়ি এলাকাটি ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। এরআগে ২০১০ এবং ২০১২ সালে পৃথক ঘটনায় কয়েক বহু মানুষ মারা যায়। ২০২০ সালে প্রচণ্ড বন্যায় একটি শপিং সেন্টার ভেসে যায়

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host