1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বরিশালে ডাকাত মামলায় সাজাপ্রাপ্ত আসামি যাত্রাবাড়ীতে গ্রেফতার - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেলের রেকর্ড দামের পর বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যু অনাকাঙ্খিত ঘটনা নয়, এর শেকড় অনেক গভীরে : জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গাপূজা নিয়ে মণ্ডপ নেতাদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময় অটোরিকশার বিকল্প হিসেবে ইউজিভির পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত ‘সান কার’ বরিশালে রাত ৮:০০ ঘটিকার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বন্ধের অভিযান ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে বর্তমান সরকার, তারেক জিয়া গণভোটের সঙ্গে গাদ্দারী করেছে ও গণভোট বানচাল করার চেষ্টা চালাচ্ছে: মামুনুল হক লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা বিনা টাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পেলেন ৫৭ জন ‘টাকা দিয়ে চাকরি হয়েছে প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব’—বিভাগীয় কমিশনার গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন

বরিশালে ডাকাত মামলায় সাজাপ্রাপ্ত আসামি যাত্রাবাড়ীতে গ্রেফতার

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

​বরিশালের বাকেরগঞ্জ থানা এলাকার ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক ডাকাত আসামি মোঃ ফারুক মোল্লাকে (৬৫) গ্রেফতার করেছে র‍্যাব-৮ ও র‍্যাব-১০-এর যৌথ একটি দল।

​বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলায় (এসসি-৭৭/৯২, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড) ফারুক মোল্লার বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালত তাঁকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায়ের পর থেকে আসামি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।

​পরে গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় র‍্যাব-৮ (বরিশাল) ও র‍্যাব-১০ (কেরানীগঞ্জ)-এর যৌথ আভিযানিক দল ঢাকা মেট্রোপলিটনের যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

​গ্রেফতারকৃত ফারুক মোল্লা বাকেরগঞ্জের উত্তর কাটাদিয়া (বাকলা) গ্রামের আব্দুল মালেক মোল্লার ছেলে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৮-এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ শাহরিয়ার রিফাত অভি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host