1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের পরামর্শ সভা অনুষ্ঠিত - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা বিনা টাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পেলেন ৫৭ জন ‘টাকা দিয়ে চাকরি হয়েছে প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব’—বিভাগীয় কমিশনার গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন পাদ্রীশিবপুরে মাছের ঘেরে চুরি, তিন লাখ টাকার মাছ উধাও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: বেকারদের কর্মসংস্থা নিশ্চিত, পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনে তারেক রহমান ছাড়া কোন বিকল্প নাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন ১০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার মেহেন্দিগঞ্জে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগ, থানায় এজাহার

বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের পরামর্শ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৭১৪ বার পড়া হয়েছে

সৌরভ হাওলাদার বাকেরগঞ্জ প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জে ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা পূর্ব ও পশ্চিম এবং পৌর শাখার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) বিকেল ৪ টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ হলরুমে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব নাছির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ন-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আশরাফুল আলম, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল আমিন, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আব্দুর রাজ্জাক।

সঞ্চালনায় পরামর্শ সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বরিশাল জেলার সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ কাওসারুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক এস এম রফিকুজ্জামান, প্রশিক্ষণ সম্পাদক ডাঃ মুহাম্মাদ সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের, সদস্য মোঃ হুমায়ুন কবির, মাওলানা মুহাম্মাদ ইব্রাহিম হুসাইন মৃধা, ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ মাহাবুবুর রহমান ইলিয়াশ।

পরামর্শ সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের প্রার্থী বাছাইয়ের জন্য তৃণমূল দায়িত্বশীলদের মতামত নেয়া হয়। পরামর্শ সভায় ভক্তরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সংসদ নির্বাচন দেয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host