1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ​মা ইলিশ রক্ষায় অসহায় প্রশাসন: মেঘনায় বিএনপি নেতাদের আশ্রয়ে চলছে নিধন উৎসব, হামলার মুখে আইনশৃঙ্খলা বাহিনী চাঁদপাশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু ​হিজলা-মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপে উদার অনুদান: গিয়াস উদ্দিন দীপেনের চমৎকার ব্যবস্থাপনায় সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি শংকর মঠ পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার ​বরিশালে দেশবন্ধু সমিতির তহবিল আত্মসাতের অভিযোগে সাবেক ম্যানেজার গ্রেপ্তার ​বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণের অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, আহত অধ্যক্ষ উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে হিরশিৎ ও সঞ্জিত মন্ডল নামের দুই আওয়ামী লীগ নেতা।। পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌপরিবহন

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

 

এম জহির

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্যর মৃত্যুর ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় কার্যক্রম নিষিদ্ধ গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আত্মগোপনে থাকা ইউপি সদস্য মারুফকে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মারুফ সেরনিয়াবাত উপজেলার সেরাল গ্রামের মো. মজিবুর রহমান সেরনিয়াবাতের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আগৈলঝাড়া উপজেলা শাখার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং গৈলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য শীলা আক্তার গত ২৫ জুলাই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনায় তার (শীলা) বড় ভাই আলামিন হাওলাদার বাদি হয়েগিত ২৯ জুলাই আগৈলঝাড়া থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মৃতের স্বামী ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাতের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মৃত ইউপি সদস্য শীলা আক্তারের পারিবারিক সূত্রে জানা গেছে, ২৫ জুলাই বিকেলে উপজেলার সেরাল গ্রামের রিপন সরদারের ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরধরে ইউপি সদস্য শীলা আক্তারকে তার স্বামী ইউপি সদস্য শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত মারধর করেন। পরবর্তীতে ইউপি সদস্য শীলা আক্তারের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা তাকে (শীলা) উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রে আরও জানা গেছে, তিনটি কন্যা সন্তানের জননী শীলা আক্তার গৈলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য ছিলেন। তার স্বামী সেরাল গ্রামের শফিকুল ইসলাম মারুফ সেরনিযয়াবাত একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

সূত্রমতে, শীলা আক্তার ছিলেন মারুফ সেরনিয়াবাতের দ্বিতীয় স্ত্রী। মৃত শীলা আক্তারের বাবা আব্দুস সালাম হাওলাদার জানিয়েছেন, গত একবছর আগে মারুফ সেরনিয়াবাত তার মেয়ে শীলা আক্তারকে বিয়ে করে। বিয়ের পর থেকে তারা সেরাল গ্রামের একটি ভাড়া বাসায় থাকতো। কারনে অকারনে মারুফ সেরনিয়াবাত প্রায়ই তার মেয়ে শীলাকে মারধর করতো।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি ইউপি সদস্য শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাতকে ঢাকার যাত্রাবাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাকে আগৈলঝাড়া থানায় নিয়ে আসার পর বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। ##

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host