1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  দক্ষিণাঞ্চলে র‍্যাব- ৮ এর কঠোর নিরাপত্তা বব্যস্থা ও বিশেষ নজরদারি।  - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শৌচাগারের জায়গায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ ‘অবৈধ প্লান’ বাতিলের দাবি নাসরিনের, বিসিসি বলছে নকশা অনুমোদনই হয়নি বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ উদ্বোধন ছেলের চালানো বিমানে প্রথমবার যাত্রী বাবা-মা, গর্বে-আনন্দে আবেগাপ্লুত দম্পতি জ্বালানি তেলের রেকর্ড দামের পর বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যু অনাকাঙ্খিত ঘটনা নয়, এর শেকড় অনেক গভীরে : জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গাপূজা নিয়ে মণ্ডপ নেতাদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময় অটোরিকশার বিকল্প হিসেবে ইউজিভির পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত ‘সান কার’ বরিশালে রাত ৮:০০ ঘটিকার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বন্ধের অভিযান

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  দক্ষিণাঞ্চলে র‍্যাব- ৮ এর কঠোর নিরাপত্তা বব্যস্থা ও বিশেষ নজরদারি। 

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪৬২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক ; মোঃ মনির হোসেন
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-৮। কোরবানির পশুর হাটে চাঁদাবাজি, জাল টাকার প্রতারণা ও সাধারণ মানুষের ভোগান্তি রোধে নেওয়া হয়েছে বিশেষ নজরদারি ব্যবস্থা।
মঙ্গলবার (২৬ মে) বরিশালের ঐতিহ্যবাহী দপদবিয়া পশুর হাট পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-৮ এর অধিনায়ক শাহাদত। এসময় তিনি হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং মাঠপর্যায়ে গৃহীত বিভিন্ন কার্যক্রম তদারকি করেন।
প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৮ অধিনায়ক শাহাদত বলেন, ঈদকে সামনে রেখে তাদের আওতাধীন এলাকায় প্রায় ৪০০টি পশুর হাট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হাটগুলোতে বিশেষ কন্ট্রোল রুম স্থাপনসহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁদাবাজি, জালিয়াতি ও ক্রেতা-বিক্রেতাদের হয়রানি প্রতিরোধে র‍্যাব সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। পাশাপাশি জাল টাকার প্রতারণা ঠেকাতে কন্ট্রোল রুমে অত্যাধুনিক জাল টাকা শনাক্তকারী মেশিন রাখা হয়েছে, যাতে ক্রেতা ও বিক্রেতারা সহজেই নোট যাচাই করতে পারেন।
শুধু পশুর হাট নয়, ঈদ জামাত, বাস ও লঞ্চ টার্মিনাল, আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোল পরিচালনা করছে র‍্যাব।
অধিনায়ক শাহাদত বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশুবাহী ট্রাক ও ট্রলার যাতে নিরাপদে চলাচল করতে পারে এবং পথে কোনো ধরনের চাঁদাবাজির শিকার না হয়, সেজন্য বরিশালের নদীপথে বোর্ড পেট্রোল বা নৌ-টহল পরিচালনা করা হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ের শেষভাগে তিনি বলেন, যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আধুনিক নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বরিশাল বিভাগের জনগণকে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দঘন ঈদ উপহার দিতে র‍্যাব-৮ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host