1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
আগৈলঝাড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ উদ্বোধন - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগৈলঝাড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ উদ্বোধন ছেলের চালানো বিমানে প্রথমবার যাত্রী বাবা-মা, গর্বে-আনন্দে আবেগাপ্লুত দম্পতি জ্বালানি তেলের রেকর্ড দামের পর বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যু অনাকাঙ্খিত ঘটনা নয়, এর শেকড় অনেক গভীরে : জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গাপূজা নিয়ে মণ্ডপ নেতাদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময় অটোরিকশার বিকল্প হিসেবে ইউজিভির পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত ‘সান কার’ বরিশালে রাত ৮:০০ ঘটিকার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বন্ধের অভিযান ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে বর্তমান সরকার, তারেক জিয়া গণভোটের সঙ্গে গাদ্দারী করেছে ও গণভোট বানচাল করার চেষ্টা চালাচ্ছে: মামুনুল হক লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা

আগৈলঝাড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ উদ্বোধন

  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় ইউনিয়ন পরিষদসমূহের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে আগৈলঝাড়া বাইপাস সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা রোপণ করলেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিকল্পিতভাবে সড়কের পাশে, সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসাধারণের ব্যবহারযোগ্য স্থানে উপযোগী ও পরিবেশবান্ধব প্রজাতির গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, একটি চারা রোপণের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষা নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার পথ তৈরি হয়। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার পাশাপাশি রোপণ করা প্রতিটি চারাকে বড় করে তোলার দায়িত্ব সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোর্শেদ সজীব, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম, সদস্যসচিব মোল্লা বশির আহম্মেদ পান্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার ২০০টি গাছের চারা বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host