1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
গাজায় তুর্কি সেনা ঢুকতে দেবে না ইজরাইল - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১৩৭৮ জন পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার বিতরণ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের জোড়া অভিযান: ৩০০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ২ পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে জখম ও পরিবারের ৪ সদস্যকে আহতের অভিযোগ বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৮ রোগী ধরা দালাল আটক। অনাগত সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না হাইকোর্ট রায় বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বীর মুক্তিযোদ্ধা সড়কে জলাবদ্ধতার দুর্ভোগ; ড্রেনেজ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বরিশালে শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের হিফজ প্রশিক্ষণ ১০২ এতিম শিশুর ভবিষ্যতের দায়িত্ব নিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ: খাদ্য, এডুকেশন ফি ও শিক্ষা-খেলাধুলার সামগ্রী বিতরণ ঢাকা মহানগরছাত্রদলের সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন বাকেরগঞ্জের কৃতি সন্তান মো: রমজান হোসেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদী দিয়ে ইয়াবার চোরা চালান,

গাজায় তুর্কি সেনা ঢুকতে দেবে না ইজরাইল

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৭৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের ‘বৈরী অবস্থানের’ কারণে গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে তুর্কি সেনা পাঠানোর প্রস্তাবে ইসরাইল রাজি নয়।

সোমবার (২৭ অক্টোবর) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হাঙ্গেরির রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সা’র বলেন, “যেসব দেশ গাজায় সেনা পাঠাতে চায়, তাদের অন্তত ইসরাইলের প্রতি ন্যায্যতা থাকতে হবে। এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ইসরাইলের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ করছে। তাই আমরা তাদের সশস্ত্র বাহিনীকে গাজায় প্রবেশ করতে দেব না—এ বিষয়ে আমরা আমাদের বন্ধু যুক্তরাষ্ট্রকেও জানিয়েছি।”

অন্যদিকে, ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে, তারা গাজায় মার্কিন সেনা পাঠাবে না। তবে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের জন্য ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার, তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে আলোচনা চলছে।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইসরাইলের অন্যতম কড়া সমালোচক। তিনি ইসরাইলকে একাধিকবার “সন্ত্রাসী রাষ্ট্র” বলে আখ্যায়িত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host