1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
র‍্যাব-৮ এর বিশেষ অভিযানে গাড়ির গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার ​চৌমাথায় সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: অবৈধ অটোরিকশা চালকদের জরিমানা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন বরিশালের মোঃ নজরুল ইসলাম: কামিল ফিকহ বিভাগে দেশসেরা গৌরব স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা মির্জা মোহাম্মদ শরফউদ্দিন বেগের ইন্তেকালে সিটি প্রশাসকের শোক বরিশালে অতিরিক্ত ভাড়া ও অনুমোদনহীন অটোর বিরুদ্ধে কঠোর অবস্থানে সিটি কর্পোরেশনের ৫’৪০০ টাকা জরিমানা বাকেরগঞ্জে চার দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, সন্ধান চায় পরিবার মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা সরকারি নিয়ম মানছে না নলছিটি ভূমি অফিস দুই অফিসের দায়িত্বে তহশিলদার, ভোগান্তিতে সাধারণ মানুষ ​আন্তর্জাতিক মানের হাফেজ তৈরিতে বরিশাল বিমানবন্দর থানা কমিটির উদ্যোগে ‘মাশকুল  কুরআন’ প্রশিক্ষণ অনুষ্ঠিত দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে বরিশালে মানববন্ধন

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৯০৪ বার পড়া হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি: সৌরভ হাওলাদার 

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক PR পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গন সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ (পশ্চিমের)সভাপতি নাছির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক,হাতপাখা প্রতিকের মনোনীত সংসদ সদস্য ঝালকাঠি-২ আসন এর ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী, সদস্য কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য উপ-কমিটি,ইসলামি আন্দোলন বাংলাদেশের মোঃ হারুন আর রশীদ, জামায়াতে ইসলাম বাংলাদেশ বরিশাল জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহমুদুন্নবী, সহ ইসলামি আন্দোলন বাকেরগঞ্জ শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের হাত পাখাকে আরো শক্তিশালী করতে হবে,হাত পাখার বিজয় হলে জাতির বিজয় হবে। বাংলাদেশে কুরআনের আলোকে দেশ পরিচালনা করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছে। এবং বাকেরগঞ্জের ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দদের মাঠ পর্যায়ে কাজ করার আহবান জানিয়েছেন পাত পাখা মার্কার জন্য এবং সবাইকে সদস্য সংগ্রহ করার আহবান জানান। দেশে বর্তমান পরিস্থিতিতে কেউ যেন লুটপাট চাঁদাবাজি না করতে পারে সেদিকে সবাইকে সতর্ক অবস্থানে থাকার জন্য বলেছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host