1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল ও পুনর্মিলনী ২০২৫ ইং সম্পন্ন।   - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আগৈলঝাড়ায় বিএনপি’র বিশেষ বর্ধিত সভায় দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামীলীগের মত তা হবেনা। –জহির উদ্দিন স্বপন এমপি ঢাকা-বরিশাল মহাসড়কে  ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন নলছিটিতে চাঞ্চল্যকর সুখি বেগম হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় বরিশালে বিসিবি পরিচালক ও ফরচুন মিজানের অপসারণ দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ শতবর্ষের উচ্ছ্বাসে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: দেশ-বিদেশের প্রাক্তনীদের আবেগঘন মিলনমেলা প্রতিকূলতা জয় করে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন, দুই তরুণীর পাশে বরিশাল জেলা প্রশাসন নদীতে যাদের জীবন, মৃত্যুর পর দাফনের ঠিকানা নেই—মান্তা সম্প্রদায়ের পাশে বরিশাল সদর উপজেলা প্রশাসন বরিশালের চৌমাথা বাজারে মোবাইল কোর্টের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’ স্লোগানে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল বরিশালে সবজির দোকান থেকে ১৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল ও পুনর্মিলনী ২০২৫ ইং সম্পন্ন।  

  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৪৪৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি,

নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) মাদরাসার প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন,

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিন, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম ও মোঃ সিদ্দিকুর রহমান খান, আরবি প্রভাষক মোঃ আবু ছালেহ ও মাসুদুর রহমান, সহঃশিক্ষক মোঃ সেলিম খান,সহঃশিক্ষক গনিত মো:মাইনুল ইসলাম মাসুম । ইবতেদায়ী শিক্ষক মোঃ আব্দুর রহিমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

পুনর্মিলনীতে আসা প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক জহিরুল ইসলাম জানান, “এমন মিলনমেলায় যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত। আগামীতে আরো সুন্দর ও প্রাণবন্ত আয়োজনের প্রত্যাশা করি। মাদরাসার আগামী দিনের সার্বিক উন্নয়নে আমরা প্রাক্তন শিক্ষার্থীরা ভূমিকা রাখতে চাই।”

 

অনুষ্ঠানে অংশ নিয়ে ঝালকাঠি এন.এস. কামিল মাদরাসার অধ্যয়নরত  শিক্ষার্থী মো:মেহেদী হাসান বলেন, ” এই ইফতার ও পুনর্মিলনী আয়োজন করতে পেরে ও যোগ দিতে পেরে অনেক আনন্দ অনুভব করছি। মাদরাসা জীবনের পুরোনো বন্ধু, বড় ভাই ও ছোটদের পেয়ে মনে হচ্ছে শৈশবের দিনগুলোতে চলে এসেছি। তাই শৈশব জীবনে ফেলে আসা স্মৃতিগুলো বেশি বেশি মনে পড়ছে।”তাই আমরা প্রতিবছর এই আয়োজন করতে চাই।

 

গ্রীন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশে সিইও হিসেবে কর্মরত ও অত্র প্রতিষ্ঠান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ খালিদ সাইফুল্লাহ এলামনাই অ্যাসোসিয়েশন গড়ে তোলার বিষয়ে  বলেন, “নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসা ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীরা ক্যাডার সার্ভিসসহ সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছে। কিন্তু প্রতিষ্ঠার এতো বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কোন এলামনাই অ্যাসোসিয়েশন গড়ে উঠেনি। আমরা মনে করি নিজেদের পেশাগত মর্যাদা বিকাশের স্বার্থে দ্রুততম সময়ের মাঝে একটি এলামনাই অ্যাসোসিয়েশন গঠন করার উদ্যোগ নেয়া প্রয়োজন। সকলের সম্মতি পেলে আমরা সকল ব্যাচ ও প্রতিষ্ঠানের অংশীজনের সাথে শীঘ্রই এ বিষয়ে আলোচনা করবো।”

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাহাত এবং  বর্তমান বিএম কলেজের শিক্ষার্থী মেহেরাব হোসেন রিফাত। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোঃ রায়হান ও আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host