1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌপরিবহন - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিকূলতা জয় করে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন, দুই তরুণীর পাশে বরিশাল জেলা প্রশাসন নদীতে যাদের জীবন, মৃত্যুর পর দাফনের ঠিকানা নেই—মান্তা সম্প্রদায়ের পাশে বরিশাল সদর উপজেলা প্রশাসন বরিশালের চৌমাথা বাজারে মোবাইল কোর্টের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’ স্লোগানে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল বরিশালে সবজির দোকান থেকে ১৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার কক্সবাজারে কাঠের রিসোর্টে আগুন, পুড়েই ৪ পর্যটক এর মৃত্যু ৬ জন আহত  বরিশালে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ​মা ইলিশ রক্ষায় অসহায় প্রশাসন: মেঘনায় বিএনপি নেতাদের আশ্রয়ে চলছে নিধন উৎসব, হামলার মুখে আইনশৃঙ্খলা বাহিনী চাঁদপাশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু

পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌপরিবহন

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি :

পরিবেশবান্ধব ও আধুনিক নৌ-যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষ্যে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপি।

​আজ বৃহস্পতিবার সকালে তিনি পাটুরিয়ার আধুনিক ওয়াটার বাসঘাট এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ১ থেকে ৪ নম্বর ফেরিঘাটের সার্বিক পরিচালনা ও উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন। ঘাট এলাকা পরিদর্শন শেষে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কেবিন ক্রুজারে করে আরিচা, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নৌপথের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

​পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই গুরুত্বপূর্ণ নৌপথে সাধারণ মানুষের যাত্রা নিরাপদ, ভোগান্তিহীন ও স্বস্তিদায়ক করতে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। সরকারের লক্ষ্য নৌপথকে আধুনিকায়ন করা এবং সাধারণ যাত্রীদের সর্বোচ্চ সেবা সুনিশ্চিত করা।”

​তিনি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং ঘাটের স্বাভাবিক শৃঙ্খলা বজায় রাখতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

​পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host