1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
প্রতিকূলতা জয় করে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন, দুই তরুণীর পাশে বরিশাল জেলা প্রশাসন - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগৈলঝাড়ায় বিএনপি’র বিশেষ বর্ধিত সভায় দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামীলীগের মত তা হবেনা। –জহির উদ্দিন স্বপন এমপি ঢাকা-বরিশাল মহাসড়কে  ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন নলছিটিতে চাঞ্চল্যকর সুখি বেগম হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় বরিশালে বিসিবি পরিচালক ও ফরচুন মিজানের অপসারণ দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ শতবর্ষের উচ্ছ্বাসে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: দেশ-বিদেশের প্রাক্তনীদের আবেগঘন মিলনমেলা প্রতিকূলতা জয় করে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন, দুই তরুণীর পাশে বরিশাল জেলা প্রশাসন নদীতে যাদের জীবন, মৃত্যুর পর দাফনের ঠিকানা নেই—মান্তা সম্প্রদায়ের পাশে বরিশাল সদর উপজেলা প্রশাসন বরিশালের চৌমাথা বাজারে মোবাইল কোর্টের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’ স্লোগানে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল বরিশালে সবজির দোকান থেকে ১৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রতিকূলতা জয় করে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন, দুই তরুণীর পাশে বরিশাল জেলা প্রশাসন

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

জীবনের নানা প্রতিকূলতা, দারিদ্র্য ও মাদকাসক্তির অন্ধকার পেছনে ফেলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন বরিশালের দুই তরুণী। তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বরিশাল জেলা প্রশাসন। দুই তরুণীর চিকিৎসার জন্য পৃথকভাবে মোট ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তাঁদের একজন সোনিয়া রোজ (ছদ্মনাম)। দরিদ্র পরিবারের সন্তান সোনিয়ার বাবা পেশায় একজন ক্ষুদ্র চা-দোকানি। পারিবারিক অসচ্ছলতা ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠা সোনিয়া একপর্যায়ে মাদকাসক্তিসহ বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়েন। গত ২১ জুন ২০২৬ তারিখে পুলিশ তাঁকে উদ্ধার করে সুরক্ষাবঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠায়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাঁকে একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চার মাসের চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ জীবনে ফেরার পথে রয়েছেন তিনি।

সোনিয়ার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে এ চেক তুলে দেন।

এদিকে, সরকারি শিশু পরিবার (দক্ষিণ)-এর নিবাসী অপর তরুণী আয়েশার চিকিৎসার জন্য আরও ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দুই তরুণীর চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজন বিবেচনায় জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইকবাল কবির, সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের (বর্তমানে সুরক্ষাবঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ কেন্দ্র) ব্যবস্থাপক এবং সমাজসেবা কার্যালয়ের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ।

সংশ্লিষ্টরা মনে করেন, যথাযথ চিকিৎসা, নিরাপত্তা ও পুনর্বাসনের সুযোগ পেলে প্রতিকূলতার শিকার তরুণীরাও নতুন করে জীবন গুছিয়ে নিতে পারেন। তাঁদের প্রয়োজন শুধু সহানুভূতি নয়, প্রয়োজন সময়োপযোগী চিকিৎসা ও সামাজিক সহযোগিতা।

দুই তরুণীর পাশে জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ প্রমাণ করে, একটু সহযোগিতা ও সহমর্মিতা একজন মানুষের জীবন বদলে দেওয়ার পথ তৈরি করতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host