1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বরিশালে অতিরিক্ত ভাড়া ও অনুমোদনহীন অটোর বিরুদ্ধে কঠোর অবস্থানে সিটি কর্পোরেশনের ৫'৪০০ টাকা জরিমানা - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
শৌচাগারের জায়গায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ ‘অবৈধ প্লান’ বাতিলের দাবি নাসরিনের, বিসিসি বলছে নকশা অনুমোদনই হয়নি বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ উদ্বোধন ছেলের চালানো বিমানে প্রথমবার যাত্রী বাবা-মা, গর্বে-আনন্দে আবেগাপ্লুত দম্পতি জ্বালানি তেলের রেকর্ড দামের পর বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যু অনাকাঙ্খিত ঘটনা নয়, এর শেকড় অনেক গভীরে : জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গাপূজা নিয়ে মণ্ডপ নেতাদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময় অটোরিকশার বিকল্প হিসেবে ইউজিভির পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত ‘সান কার’ বরিশালে রাত ৮:০০ ঘটিকার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বন্ধের অভিযান

বরিশালে অতিরিক্ত ভাড়া ও অনুমোদনহীন অটোর বিরুদ্ধে কঠোর অবস্থানে সিটি কর্পোরেশনের ৫’৪০০ টাকা জরিমানা

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় আজ বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
অভিযানকালে সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া হলুদ রঙের অটোগাড়ি (অটোরিকশা) পরিচালনার দায়ে কয়েকজন চালককে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না, তাও যাচাই করেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। অভিযানে আইন লঙ্ঘনের দায়ে মোট ৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বরিশাল সিটি কর্পোরেশন সূত্র জানায়, নগরীতে শৃঙ্খলা বজায় রাখা, অনুমোদনহীন যানবাহন নিয়ন্ত্রণ এবং যাত্রীদের হয়রানি রোধে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host