1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বাউফলে আরাফাত  রহমান কোকো স্মৃতি মিনিবার ফুলবল টুর্নামেন্টের উদ্বোধন।  - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

বাউফলে আরাফাত  রহমান কোকো স্মৃতি মিনিবার ফুলবল টুর্নামেন্টের উদ্বোধন। 

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩৭ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার,  পটুয়াখালী প্রতিনিধি।

পটুয়াখালীর বাউফলে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার  ফুটবল টুর্নামেন্টের  উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  হয়েছে।

সাইদুর রহমান মৃধা ও ইব্রাহিম মোল্লার  আয়োজনে গতকাল  শুক্রবার সন্ধা ৬টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে  মাঠে খেলা উদ্বোধন করেন তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও খেলা পরিচালনা কমিটির সভাপতি শাহানুর রহমান বাচ্ছু।

উদ্বোধনী খেলায়  নিমদী তেঁতুলিয়া এক্সপ্রেস ক্লাব ও লায়ন স্পোর্টিং ক্লাব অংশ নেয়।খেলায় নিমদী তেঁতুলিয়া এক্সপ্রেস ক্লাব ০-১ গোলে লায়ন স্পোর্টিং ক্লাব হারিয়ে শুভ সূচনা করে।

এ সময়  পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফরিদ তালুকদার,  নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুবেল তালুকদার,   ব্রাইট ক্যারিয়ার সার্ভিস  লিমিটেড এর ব্যনস্থাপনা পরিচালক  আনোয়ার হোসেন, এ এম আর ওভারসিজ লিমিটেড এর চেয়ারম্যান  রিয়াজ আকন,  অরটেক্সট কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ খান, বাবলু মৃধা, মনিরুল ইসলাম হাওলাদার, হাসান মল্লিক  প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host