1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ উদ্বোধন ছেলের চালানো বিমানে প্রথমবার যাত্রী বাবা-মা, গর্বে-আনন্দে আবেগাপ্লুত দম্পতি জ্বালানি তেলের রেকর্ড দামের পর বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যু অনাকাঙ্খিত ঘটনা নয়, এর শেকড় অনেক গভীরে : জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গাপূজা নিয়ে মণ্ডপ নেতাদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময় অটোরিকশার বিকল্প হিসেবে ইউজিভির পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত ‘সান কার’ বরিশালে রাত ৮:০০ ঘটিকার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বন্ধের অভিযান ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে বর্তমান সরকার, তারেক জিয়া গণভোটের সঙ্গে গাদ্দারী করেছে ও গণভোট বানচাল করার চেষ্টা চালাচ্ছে: মামুনুল হক

মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বরিশাল:
মন্ত্রীর পদমর্যাদায় থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকারের পক্ষ থেকে গৌরনদীর মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে। নদীভাঙন রোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
শনিবার সকাল ১০টার দিকে স্পিডবোটযোগে বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী মিয়ারচর নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন জহির উদ্দিন স্বপন। পরে বেলা ১১টার দিকে মিয়ারচর লঞ্চঘাট এলাকায় নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন তিনি।
এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় জহির উদ্দিন স্বপন বলেন, মিয়ারচরবাসীকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে। ভাঙন রোধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এরপর জহির উদ্দিন স্বপন এমপি পালরদী নদীর বোরাদী গরঙ্গল, মোল্লারখাল এবং মাহিলাড়া ইউনিয়নের দক্ষিণ বিল্বগ্রামসহ বিভিন্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এসব এলাকায়ও তিনি নদীভাঙন রোধে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ইব্রাহীম, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্যসচিব সফিকুর রহমান শরীফ স্বপনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host