1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
ডিসেম্বরে হতে পারে শৈত্যপ্রবাহ - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদী দিয়ে ইয়াবার চোরা চালান, মৃত্যু ছাড়া সর্বরোগের মহৌষধ: কী সেই উপাদান? জেনে নিন বিস্তারিত” এসএসসি প্রশ্নপত্র ফাঁস: টেলিগ্রাম গ্রুপে ১০ থেকে১২ হাজার টাকার বিনিময়ে মিলছে বোর্ড পরীক্ষার হুবহু প্রশ্ন ঘন ও কালো চুল ধরে রাখার উপায়: নানী-দাদীদের সেই জাদুকরী রহস্য শুক্রবারে কাহাফ সূরার ফজিলত ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দুআ ‘সাইয়িদুল ইসতিগফার’: জান্নাত পাওয়ার এক অনন্য সুযোগ এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু হতে যাচ্ছে আগামীকাল, পরীক্ষার্থীদের দেয়া হয়েছে ১৪ নির্দেশনা তেলের নতুন দাম ঘোষণা-পেট্রোল ১৩৫, অকটেন ১৪০, ডিজেল ১১৫ বিয়ে বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা বাংলাদেশে মানুষ ১৬.৮% হামে আক্রান্ত রোগের লক্ষণ বাচার উপায় জেনে নিন।

ডিসেম্বরে হতে পারে শৈত্যপ্রবাহ

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭৬ বার পড়া হয়েছে

জনগণের সংবাদ-

 ডিসেম্বরেও দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া এ মাসের দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

রবিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এ আভাস দিয়েছে।

অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলামের নেতৃত্বে আবহাওয়া অধিদফতরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ডিসেম্বর মাসের এ পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এছাড়া সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ডিসেম্বর মাসে দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। মাসজুড়ে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host