1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বরিশালে বিসিসি প্রশাসক ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: ৩ গুরুত্বপূর্ণ খাতে সহায়তার প্রতিশ্রুতি - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শৌচাগারের জায়গায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ ‘অবৈধ প্লান’ বাতিলের দাবি নাসরিনের, বিসিসি বলছে নকশা অনুমোদনই হয়নি বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ উদ্বোধন ছেলের চালানো বিমানে প্রথমবার যাত্রী বাবা-মা, গর্বে-আনন্দে আবেগাপ্লুত দম্পতি জ্বালানি তেলের রেকর্ড দামের পর বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যু অনাকাঙ্খিত ঘটনা নয়, এর শেকড় অনেক গভীরে : জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গাপূজা নিয়ে মণ্ডপ নেতাদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময় অটোরিকশার বিকল্প হিসেবে ইউজিভির পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত ‘সান কার’ বরিশালে রাত ৮:০০ ঘটিকার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বন্ধের অভিযান

বরিশালে বিসিসি প্রশাসক ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: ৩ গুরুত্বপূর্ণ খাতে সহায়তার প্রতিশ্রুতি

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি:

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে মিলিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল।

​বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭:৩০ মিনিটে বরিশাল নগরীর ‘হোটেল গ্র্যান্ড পার্ক’-এ এই নৈশভোজ ও এক দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​বৈঠককালে ডাচ রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল বরিশাল নগরীর টেকসই অগ্রগতি ও নাগরিক সুবিধার প্রসারে নেদারল্যান্ডস সরকারের ইতিবাচক আগ্রহের কথা ব্যক্ত করেন। বিশেষ করে নগরীর উন্নয়ন ও আধুনিকায়নে ডাচ সরকার তিনটি গুরুত্বপূর্ণ খাতে ব্যাপক সহযোগিতার আশ্বাস প্রদান করে:

  • ​শিক্ষা খাত: আধুনিক শিক্ষাব্যবস্থার প্রসার ও তরুণদের দক্ষতা উন্নয়নে সহায়তার আশ্বাস।
  • ​পানি ব্যবস্থাপনা: বরিশালের ভৌগোলিক অবস্থান ও নদীবেষ্টিত পরিবেশ বিবেচনায় আধুনিক ও টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা।
  • ​কৃষি খাত: কৃষি প্রযুক্তির আধুনিকায়ন এবং নদীভিত্তিক কৃষি ব্যবস্থার সার্বিক উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি।

​সাক্ষাৎকালে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নেদারল্যান্ডস সরকারের এ ধরণের উন্নয়নমুখী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। বরিশাল নগরীকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতে ডাচ সরকারের সাথে যৌথভাবে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host