1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
​বাকেরগঞ্জে চাঞ্চল্যকর সাইদুল হত্যা মামলার প্রধান আসামি মিলন ঢাকায় গ্রেফতার - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শৌচাগারের জায়গায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ ‘অবৈধ প্লান’ বাতিলের দাবি নাসরিনের, বিসিসি বলছে নকশা অনুমোদনই হয়নি বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ উদ্বোধন ছেলের চালানো বিমানে প্রথমবার যাত্রী বাবা-মা, গর্বে-আনন্দে আবেগাপ্লুত দম্পতি জ্বালানি তেলের রেকর্ড দামের পর বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যু অনাকাঙ্খিত ঘটনা নয়, এর শেকড় অনেক গভীরে : জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গাপূজা নিয়ে মণ্ডপ নেতাদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময় অটোরিকশার বিকল্প হিসেবে ইউজিভির পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত ‘সান কার’ বরিশালে রাত ৮:০০ ঘটিকার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বন্ধের অভিযান

​বাকেরগঞ্জে চাঞ্চল্যকর সাইদুল হত্যা মামলার প্রধান আসামি মিলন ঢাকায় গ্রেফতার

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

 বরিশালের বাকেরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাইদুর ইসলাম সজীব (২৬) নামের এক যুবককে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার মূল হোতা ও প্রধান আসামি মোঃ মিলন খান (৪০)-কে গ্রেফতার করেছে র‍্যাব। গত ১৩ জুন ডিএমপির ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৮ ও র‌্যাব-১০ এর একটি চৌকস দল। ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ২৮ মার্চ সকালে বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে পূর্ব শত্রুতার জেরে মিলন ও তার সহযোগীরা লোহার শাবল, রড, লাঠিসোটা ও ধারালো দা নিয়ে ভিকটিম আবুল হোসেন খান ও তার পুত্র সজীবের ওপর অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি আঘাতে বাবা-ছেলে দুজনেই রক্তাক্ত ও গুরুতর জখম হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সজীবকে উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ এবং সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ৩১ মার্চ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সজীব। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর নিহতের বাবা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে প্রধান অভিযুক্ত মিলন অত্যন্ত চতুরতার সাথে এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকে। অবশেষে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব তার অবস্থান নিশ্চিত করে তাকে ঢাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাব-৮-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (পিপিএম-সেবা) জানান, গ্রেফতারকৃত মিলন খানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host