1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
- জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশালে বিসিসি প্রশাসক ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: ৩ গুরুত্বপূর্ণ খাতে সহায়তার প্রতিশ্রুতি বন্যাদুর্গত বাঁশখালীতে জেটিআইটি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১০০০-এরও বেশি মানুষ ভারতে পলায়নকালে বরিশালের আগৈলঝাড়া থানার চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার (৪১) র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত; ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা কর না বাড়িয়ে ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা, ‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার বরিশালে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বার্জ-এক্সক্যাভেটরসহ ৬ জন আটক জনগণের ওপর ক্ষমতা প্রদর্শনকারীরা ব্যক্তিরা দলের শত্রু: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন  মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮-এর ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত মাড়ির যত্ন নিতে গিয়ে শরীরে ঢুকছে প্লাস্টিক? ২৪টির বেশি ব্র্যান্ডের টুথপেস্টে মিলল ক্ষতিকর উপাদান!

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

ফ্যাসিবাদ আবার ফিরে আসবে নিজেদের মধ্যে প্রতিহিংসা থাকলে

নিজেদের মধ্যে প্রতিহিংসা থাকলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, গণতন্ত্র একটি বাগান। এই বাগানে নানান ধরনের ফুল ফুটবে। নানান মত-পার্থক্য থাকবে। পদে পদে মতবিরোধ হবে। তাই বলে প্রতিহিংসা থেকে দূরে থাকতে হবে। গণতন্ত্র রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় চালক দল আয়োজিত ‘ভোটের অধিকারের নিশ্চয়তা নিয়ে সংশয় সৃষ্টির প্রতিবাদ সভা’য় তিনি এই মন্তব্য করেন।

এসময় জামায়াতে ইসলাম নিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী মানে ইসলাম ধর্ম না। জামায়াতে ইসলামী মানে কি তা পূজায় দেখতে পেরেছেন। নামের শেষে ইসলাম আছে বলেই তারা ইসলামী দল নয়। এর প্রমাণ এবার পূজায় তাদের নেতারা গীতা পাঠ করেছে, আরও কি বলেছে তা তো দেখেছেন আপনারা।

আলাল বলেন, কয়েকটি রাজনৈতিক দলের নেতারা মুখে এক কথা বললেও তাদের মনে অন্য কিছু। তারা একদিকে বলেন, পিআর ছাড়া জুলাই সনদে সই করবেন না। অন্যদিকে, সই করেছেন।

তিনি আরও বলেন, শুধু মাত্র খেয়ে-পরে বেঁচে থাকার জন্য মানুষ এই আন্দোলন করেনি। দেশের মানুষের এখনও যুদ্ধ শেষ হয়নি। তাদের এখনও ভোটের অধিকার আদায়ের জন্য লড়াই করতে হচ্ছে।

তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি দেড় যুগ ধরে আন্দোলন করেছে। পরবর্তীতে শিক্ষার্থী, তরুণ, কৃষক, বুদ্ধিজীবীসহ সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করায় আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host