1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
সরকারি নিয়ম মানছে না নলছিটি ভূমি অফিস দুই অফিসের দায়িত্বে তহশিলদার, ভোগান্তিতে সাধারণ মানুষ - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে বিসিসি প্রশাসক ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: ৩ গুরুত্বপূর্ণ খাতে সহায়তার প্রতিশ্রুতি বন্যাদুর্গত বাঁশখালীতে জেটিআইটি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১০০০-এরও বেশি মানুষ ভারতে পলায়নকালে বরিশালের আগৈলঝাড়া থানার চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার (৪১) র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত; ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা কর না বাড়িয়ে ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা, ‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার বরিশালে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বার্জ-এক্সক্যাভেটরসহ ৬ জন আটক জনগণের ওপর ক্ষমতা প্রদর্শনকারীরা ব্যক্তিরা দলের শত্রু: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন  মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮-এর ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত মাড়ির যত্ন নিতে গিয়ে শরীরে ঢুকছে প্লাস্টিক? ২৪টির বেশি ব্র্যান্ডের টুথপেস্টে মিলল ক্ষতিকর উপাদান!

সরকারি নিয়ম মানছে না নলছিটি ভূমি অফিস দুই অফিসের দায়িত্বে তহশিলদার, ভোগান্তিতে সাধারণ মানুষ

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.2.0","enterFrom":"home_draft","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"16S0ZEDL-U1WS-NV3J-URAE-43TK472CPO4F","pictureId":"16S0ZEDL-U1WS-NV3J-URAE-43TK472CPO4F","capability_name":"capcut_photo_editor,capcut_image_text"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.2.0","enterFrom":"home_draft","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"16S0ZEDL-U1WS-NV3J-URAE-43TK472CPO4F","pictureId":"16S0ZEDL-U1WS-NV3J-URAE-43TK472CPO4F","capability_name":"capcut_photo_editor,capcut_image_text"}"}
  1. নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ও মগর ইউনিয়ন ভূমি অফিসে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে চলছে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এই দুটি গুরুত্বপূর্ণ ভূমি অফিসের দায়িত্বে মাত্র সহকারী তহশিলদার (ভূমি সহকারী কর্মকর্তা)। ফলে অনেক সময় সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে সেবা নিতে আসা সাধারণ মানুষের।

এছাড়া নির্ধারিত সময়ের আগেই অফিস বন্ধ করা এবং অতিরিক্ত অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।

বুধবার (২৪ জুন) দুুপুরে সরেজমিনে ভূমি অফিসে গিয়ে যায়, সরকারি নিয়ম অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত অফিস খোলা থাকার কথা থাকলেও দুপুর ৩টার দিকেই প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয় এবং দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি ও ডাকাডাকির পর অফিসের ভেতর থাকা একটি রেস্ট রুম থেকে ঘুম থেকে উঠে আসেন এক ব্যক্তি যিনি নিজেকে ওই অফিসের কম্পিউটার অপারেটর বলে দাবি করেন। তবে সে সময় অফিসে কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে কাউকে না পেয়ে ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) আ: মালেকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দুই অফিসের দায়িত্ব পালনের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, একাধারে দপদপিয়া ইউনিয়ন ভূমি অফিস এবং মগর ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বে রয়েছেন। যার মধ্যে সপ্তাহে তিন দিন দপদপিয়া এবং তিনদিন দিন মগর ইউনিয়ন ভূমি অফিসে বসেন।

কিন্তু স্থানীয়দের দাবি দুই অফিসের দায়িত্বের অজুহাতে তিনি অধিকাংশ সময়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন যার ফলে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত সেবা বঞ্চিত হচ্ছেন।

ভূমি অফিসে সেবা নিতে আসা একাধিক সেবাগ্রহীতার সাথে কথা বলে জানা যায় যে, তারা প্রায় সময়ই এসে কোনো কর্মকর্তাকে পান না এবং জমির প্রয়োজনীয় কাগজপত্র বা দাখিলা নিতে এলে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা দাবি করা হয় ও টাকা না দিলে ফাইল আটকে রেখে মাসের পর মাস ঘোরানো হয়। তাই ভুক্তভোগী সাধারণ মানুষ এই চরম ভোগান্তি ও অনিয়ম থেকে মুক্তি পেতে এবং নলছিটির ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও কঠোর নজরদারি দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host