1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
র‍্যাব-৮ এর বিশেষ অভিযানে গাড়ির গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে বরিশালে হঠাৎ বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নগরীর চকবাজার ও ফলপট্টিতে বিসিসির উচ্ছেদ অভিযান ও ১৮’৫০০ টাকা জরিমানা বরিশালে টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ প্রদান ১০ কেজি গাঁজাসহ বরিশালে র‍্যাবের হাতে খুলনা থেকে আসা মাদক ব্যবসায়ী গ্রেফতার রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের বরিশাল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২০(বিশ) বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রাসেল মুন্সী র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার পটুয়াখালীতে ৬ ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, বন্ধ হলো বেতন বৃদ্ধি অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

র‍্যাব-৮ এর বিশেষ অভিযানে গাড়ির গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল |

​বরিশালের পায়রা সেতু এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযানের পর একটি পিকআপ গাড়ির চেসিসের গোপন চেম্বার থেকে প্রায় ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৮। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চালক ও তার সহযোগীরা গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।

​আজ মঙ্গলবার (৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা।

​র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিএসসি (বরিশাল) এবং সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি যৌথ আভিযানিক দল জানতে পারে— ঢাকা থেকে মাদকের একটি বড় চালান পটুয়াখালীর উদ্দেশ্যে আসছে। এই তথ্যের ভিত্তিতে আজ ভোর রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় পটুয়াখালী জেলার দুমকী থানাধীন পায়রা সেতুর টোল প্লাজার সামনে একটি বিশেষ চেকপোস্ট বসায় র‌্যাব।

​অভিযানিক দল জানায়, বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি নীল-সাদা রঙের পিকআপ গাড়িকে (ঢাকা মেট্রো-ঠ ১১-৪৩৯৬) থামার সংকেত দেওয়া হলে চালক প্রথমে গতি কমিয়ে হঠাৎ সজোরে গাড়ি চালিয়ে দুমকি-বাউফল সড়কের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে র‌্যাবের আভিযানিক দল নিজস্ব গাড়ি নিয়ে মাদকবাহী পিকআপটির পিছু ধাওয়া করে।

​প্রায় ৫-৬ কিলোমিটার ধাওয়া করার পর পটুয়াখালীর দুমকি থানার আঙ্গারিয়া ব্রিজ নামক স্থানে পিকআপটি ফেলে চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়। স্থানীয়দের বরাতে র‌্যাব জানায়, পলাতক চালকের নাম মোঃ হীরা (৩০), সে দুমকি থানার আঙ্গারিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। ঘটনার সময় হীরার সাথে অজ্ঞাতনামা আরও ২ জন ব্যক্তি ছিল।

​পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পরিত্যক্ত পিকআপ গাড়িটিতে তল্লাশী চালায় র‌্যাব। এ সময় মাদক পরিবহনের উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি গাড়ির চেসিসের ভেতরের গোপন প্রকোষ্ঠ (চেম্বার) থেকে খাকি স্কচটেপ ও আকাশী নীল রঙের পলিথিনে মোড়ানো ৩২টি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো থেকে সর্বমোট ৬৬ কেজি গাঁজা জব্দ করা হয়।​র‌্যাব-৮ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটি পটুয়াখালীর দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‌্যাবের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host