1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
চট্রগ্রাম ইপিজেডের ভয়াবহ আগুন প্রায় ১৭ঘন্টা পর নিয়ন্ত্রণে - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: বেকারদের কর্মসংস্থা নিশ্চিত, পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনে তারেক রহমান ছাড়া কোন বিকল্প নাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন ১০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার মেহেন্দিগঞ্জে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগ, থানায় এজাহার মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে বরিশালে হঠাৎ বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নগরীর চকবাজার ও ফলপট্টিতে বিসিসির উচ্ছেদ অভিযান ও ১৮’৫০০ টাকা জরিমানা বরিশালে টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ প্রদান ১০ কেজি গাঁজাসহ বরিশালে র‍্যাবের হাতে খুলনা থেকে আসা মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্রগ্রাম ইপিজেডের ভয়াবহ আগুন প্রায় ১৭ঘন্টা পর নিয়ন্ত্রণে

  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৯৪৬ বার পড়া হয়েছে

 

আজ সকাল ৭টা ২৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে কারখানায় লাগা আগুন। তবে এর এক ঘণ্টা পরও সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগের দিন গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় সিইপিজেডের সাততলা কারখানা ভবনটিতে আগুন লাগে।

সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করেছে। ইউনিটগুলো এখনো ঘটনাস্থলে রয়েছে।

গতকাল বেলা দুইটার দিকে ইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। অ্যাডামস তোয়ালে, ক্যাপ এবং জিহং মেডিকেল সার্জিক্যাল গাউন তৈরির কারখানা। কারখানা ভবনটি সাততলার। দুটি কারখানার গুদামই সাততলায়, যেখান থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন ছড়িয়ে পড়ে সাততলার পুরো ভবনটিতেই। থেমে থেমে কারখানাটির ভেতরে ছোট আকারে বিস্ফোরণের শব্দ শোনা যায় রাতে।

আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছিলেন না। দূর থেকে এক পাশে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। এর মধ্যে আগুন পাশের একটি তিনতলা ভবনেও আগুন ছড়িয়ে পড়েছিল। সিইপিজেড কর্তৃপক্ষ ও কারখানার মালিকপক্ষ জানায়, ভেতরে কোনো শ্রমিক আটকে নেই। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

গতকাল রাত সাড়ে আটটার দিকে সরেজমিন দেখা যায়, আগুনের তাপের কারণে ভবনটির ১০০ মিটার পর্যন্ত কেউ যেতে পারছেন না। তাপের তীব্রতায় ভবনের ছাদ ধসে পড়ছে। এই ভবন থেকে আগুনের ফুলকি চারপাশে ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আশপাশের ভবনে পানি ছিটিয়ে এ আগুন ছড়িয়ে পড়া রোধ করার চেষ্টা করছেন। চারপাশে ভিড় করেছেন উৎসুক মানুষ। সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা তাঁদের ভবনের পাশ থেকে সরিয়ে নিচ্ছেন। উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবিও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন গতকাল রাতে জানান, আগুনের তাপের কারণে কারখানাটির কাছে যাওয়া যাচ্ছিল না। আগুন নেভানোর পাশাপাশি ছড়িয়ে পড়া রোধ করতে ফায়ার সার্ভিস কাজ করছে। ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host