1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮-এর ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮-এর ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত মাড়ির যত্ন নিতে গিয়ে শরীরে ঢুকছে প্লাস্টিক? ২৪টির বেশি ব্র্যান্ডের টুথপেস্টে মিলল ক্ষতিকর উপাদান! বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরিশালে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ গঠন, সভাপতি পলাশ ও সম্পাদক শাহীন র‍্যাব-৮ এর বিশেষ অভিযানে গাড়ির গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার ​চৌমাথায় সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: অবৈধ অটোরিকশা চালকদের জরিমানা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন বরিশালের মোঃ নজরুল ইসলাম: কামিল ফিকহ বিভাগে দেশসেরা গৌরব স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা মির্জা মোহাম্মদ শরফউদ্দিন বেগের ইন্তেকালে সিটি প্রশাসকের শোক বরিশালে অতিরিক্ত ভাড়া ও অনুমোদনহীন অটোর বিরুদ্ধে কঠোর অবস্থানে সিটি কর্পোরেশনের ৫’৪০০ টাকা জরিমানা বাকেরগঞ্জে চার দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, সন্ধান চায় পরিবার

মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮-এর ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
​তরুণ ও যুবসমাজকে মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে পিরোজপুরে এক ব্যতিক্রমী জনসচেতনতামূলক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।
​আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ১১:০০ ঘটিকায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে র‍্যাব-৮, বরিশাল-এর উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোঃ আশিক ইকরাম সৌরভ, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মামুন অর রশিদ এবং র‍্যাব-৮, সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার ও মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন।
​সভায় স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষক, ইমাম, অভিভাবক, সুধীসমাজের প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
​আলোচনা সভায় বক্তারা বলেন, “মাদক এবং সাইবার অপরাধ বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজকে চরম ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের মতো অপসংস্কৃতি সামাজিক নিরাপত্তাকে গভীরভাবে বিঘ্নিত করছে। কেবল কঠোর আইন প্রয়োগ করে এসব অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়; এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন পারিবারিক সচেতনতা ও জোরালো সামাজিক প্রতিরোধ।” তারা যুবসমাজকে অপরাজনীতি ও অপরাধের পথ ছেড়ে সুস্থ, সুন্দর ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানান।
​সভায় শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তার বিষয়ে বিষদ ধারণা দেওয়া হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সময় কী কী সতর্কতা অবলম্বন করা উচিত এবং সাইবার অপরাধের শিকার হলে কীভাবে দ্রুত আইনি সহায়তা নেওয়া যায়, তা সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে র‍্যাব-৮-এর পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়।
​উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত শিক্ষক ও অভিভাবকেরা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক অবক্ষয় নিয়ে আলোকপাত করেন। তারা র‍্যাব-৮-এর এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও তরুণদের সচেতন করতে এ জাতীয় কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে সামাজিক অবক্ষয় রোধ ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে র‍্যাব-৮, বরিশাল-এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host