1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
যশোরে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে বিসিসি প্রশাসক ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: ৩ গুরুত্বপূর্ণ খাতে সহায়তার প্রতিশ্রুতি বন্যাদুর্গত বাঁশখালীতে জেটিআইটি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১০০০-এরও বেশি মানুষ ভারতে পলায়নকালে বরিশালের আগৈলঝাড়া থানার চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার (৪১) র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত; ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা কর না বাড়িয়ে ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা, ‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার বরিশালে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বার্জ-এক্সক্যাভেটরসহ ৬ জন আটক জনগণের ওপর ক্ষমতা প্রদর্শনকারীরা ব্যক্তিরা দলের শত্রু: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন  মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮-এর ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত মাড়ির যত্ন নিতে গিয়ে শরীরে ঢুকছে প্লাস্টিক? ২৪টির বেশি ব্র্যান্ডের টুথপেস্টে মিলল ক্ষতিকর উপাদান!

যশোরে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
যশোরে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লেও চালক ও যাত্রীদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল প্রায় ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর দাইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘নড়াইল এক্সপ্রেস’ বাসটিতে শুরু থেকেই গ্যাস পাইপলাইনের ত্রুটি ধরা পড়ে। প্রাথমিকভাবে সেটি ঠিক করে যাত্রা শুরু করা হলেও পথে আবার সমস্যা দেখা দেয়। একপর্যায়ে দাইতলা এলাকায় পৌঁছালে হঠাৎ করেই বাসে আগুন লেগে যায়।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসেন। এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, খুব অল্প সময়ের মধ্যেই বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
যশোর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মুজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ ও যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host