1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
‎দিনাজপুরের  চিরিরবন্দর উপজেলা ফিলিস্তিনের গাজায় গনহত্যা প্রতিবাদে বিক্ষোভ মিছিল - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা বিনা টাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পেলেন ৫৭ জন ‘টাকা দিয়ে চাকরি হয়েছে প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব’—বিভাগীয় কমিশনার গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন পাদ্রীশিবপুরে মাছের ঘেরে চুরি, তিন লাখ টাকার মাছ উধাও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: বেকারদের কর্মসংস্থা নিশ্চিত, পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনে তারেক রহমান ছাড়া কোন বিকল্প নাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন ১০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার মেহেন্দিগঞ্জে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগ, থানায় এজাহার

‎দিনাজপুরের  চিরিরবন্দর উপজেলা ফিলিস্তিনের গাজায় গনহত্যা প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৬৯ বার পড়া হয়েছে

মোঃ কামরুজ্জামান, দিনাজপুর জেলা প্রতিনিধি

‎গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা রানীরবন্দরে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর -রংপুর মহাসড়কে  অবস্তান করেন সর্বস্তরের মুসল্লিরা।


‎সমাবেশে বক্তারা বলেন; “ফিলিস্তিনে নিরীহ নারী-শিশুদের উপর নৃশংস হামলা চালানো হচ্ছে, যা মানবতার চরম লঙ্ঘন। আমরা বাংলাদেশের মুসলিম  হিসেবে এই হত্যা ও  নিরীহ গাজাবাসীর  উপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

‎এসময় মাওলানা আবুল কালাম আজাদ  বলেন, অনতিবিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমন্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে,
‎আমেরিকান হাই কমিশনারকে তলব করে গণহত্যায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা করার জবাবদিহি চাইতে হবে, কালবিলম্ব না করে পাসপোর্টে পুনরায় “এক্সেপ্ট ইজরাইল” কথাটি ফিরিয়ে আনতে হবে এবং ইজরাইলি পণ্যগুলোকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের দোসরদের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।


‎এই বিক্ষোভ মিছিলে অংশ নেন ও বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম আজাদ ,আরো বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসাইন  ,নুরে আলম নয়ন সিদ্দকী , মকবুল মুন্সি  সহ আরো অনেকে বক্তব্য রাখেন  । তারা প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে ‘ফিলিস্তিনের শিশু হত্যার বিচার চাই, (ইসরায়েলি সন্ত্রাসী হামলা- বন্ধ করো, করতে হবে’ সহ, নানা স্লোগান দেন।



‎তারা আরও বলেন, মুসলিম উম্মাহর উচিত এখনই একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে, তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
‎প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও অংশগ্রহণকারীদের চোখেমুখে ছিল ক্ষোভ, বেদনা ও সহমর্মিতার ছাপ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host